নরসিংদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
নরসিংদীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন বলে অভিযোগ উঠেছে। হঠাৎ করে মিছিল বের করে বিভিন্ন স্লোগান দিয়ে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
শুক্রবার (৭ আগস্ট) জেলার একটি এলাকায় এ ঘটনা ঘটে। মিছিলের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, অল্প সময়ের জন্য কয়েকজন যুবক মিছিল বের করে বিভিন্ন স্লোগান দেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতির আগেই তারা দ্রুত সরে যান।
স্থানীয় সূত্রের দাবি, মিছিলে অংশ নেয়া ব্যক্তিরা নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তবে তাদের পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা যায়নি।
এ বিষয়ে পুলিশ জানায়, সোশ্যাল মিডিয়ায ছড়িয়ে পড়া ভিডিও এবং ঘটনার বিভিন্ন তথ্য যাচাই করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
তবে মিছিলে অংশগ্রহণকারীদের পরিচয় এবং ঘটনার সুনির্দিষ্ট স্থান সম্পর্কে পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনও বিস্তারিত তথ্য জানায়নি।
সবার দেশ/কেএম




























