Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৩, ৮ নভেম্বর ২০২৫

আপডেট: ১৬:০৪, ৮ নভেম্বর ২০২৫

চট্টগ্রাম বন্দরে বিদেশী ব্যবস্থাপনা দরকার: বিনিয়োগ বাড়াতে পরামর্শ নৌ উপদেষ্টার

চট্টগ্রাম বন্দরে বিদেশী ব্যবস্থাপনা দরকার: বিনিয়োগ বাড়াতে পরামর্শ নৌ উপদেষ্টার
ছবি: সংগৃহীত

আধুনিকায়ন ও বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে চট্টগ্রাম বন্দরে বিদেশী ব্যবস্থাপনার প্রয়োজন বলে মন্তব্য করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

শনিবার (৮ নভেম্বর) সকালে পাবনার নগরবাড়ি আধুনিক নদী বন্দর উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি বলেন, চট্টগ্রাম বন্দরকে আধুনিক ও প্রতিযোগিতামূলক করতে হলে বিদেশী ব্যবস্থাপনা অপরিহার্য। এখনো আমাদের বন্দর আন্তর্জাতিক মানে পৌঁছায়নি। আধুনিকায়নের জন্য বিনিয়োগ দরকার, আর সে বিনিয়োগ বিদেশী অংশীদারিত্ব ছাড়া সম্ভব নয়।

তিনি বলেন, অনেকে বলেন, আমরা নাকি বন্দর বিদেশীদের হাতে তুলে দিচ্ছি। কিন্তু বাস্তবতা হলো, গার্মেন্টসসহ দেশের অনেক গুরুত্বপূর্ণ খাতেই বিদেশী বিনিয়োগ রয়েছে। বিশ্বের বহু উন্নত দেশ তাদের বন্দর বিদেশী ব্যবস্থাপনায় চালাচ্ছে এবং সেখান থেকে তারা আরও বেশি লাভবান হচ্ছে। আমাদেরও একই পথে হাঁটতে হবে।

নগরবাড়ি নদী বন্দরের কার্যক্রম প্রসঙ্গে উপদেষ্টা জানান, এ বন্দরের সুফল ইতোমধ্যে স্থানীয় ব্যবসায়ীরা পাচ্ছেন। ভবিষ্যতে সুযোগ তৈরি হলে এখানে কনটেইনার হ্যান্ডলিংয়ের ব্যবস্থাও করা হবে—এটি আমাদের পরিকল্পনায় রয়েছে।

তিনি আরও জানান, নাব্যতা সংকট নিরসনে চারটি নতুন ড্রেজার মেশিন বরাদ্দ দেওয়া হয়েছে, যার একটি নগরবাড়ি বন্দরে স্থাপন করা হবে। সবমিলিয়ে আমরা এ নদী বন্দরকে মাঝারি আধুনিক পোর্টে রূপান্তর করতে চাই, বলেন তিনি।

উল্লেখ্য, সম্প্রতি চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানো এবং বেসরকারি খাতে অংশীদারিত্বের মাধ্যমে বন্দর ব্যবস্থাপনা সংস্কারের বিষয়টি নীতিনির্ধারণী মহলে আলোচনায় রয়েছে।

সবার দেশ/এফও

শীর্ষ সংবাদ:

স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে জমি দখল ইসরায়েলিদের মতো: হাসনাত
কুমিল্লায় জেলার শ্রেষ্ঠ শিক্ষক সোনিয়া সরকার নিপা
আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ড্রেনে লুকিয়েও রক্ষা পেলেন না আ.লীগ নেতা
স্বাস্থ্যকেন্দ্র ভাঙার ঘটনায় বিএনপি এমপির বিরুদ্ধে অভিযোগ নাহিদের
‘যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘে নয়’
নকলায় ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার, স্বজনদের আহাজারি
১৫ বছরেই কোটির বাড়ি, কে এই রুহানিকা?
পিতৃভক্তিতে বাধা হয়ে দাঁড়ায়নি চোর খেতাব
যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইক দুমড়ে মুচড়ে নিহত ২
ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, একদিনে ৮ মৃত্যু
উত্তাল চুয়েট, নতুন ভিসিকে লাল কার্ড প্রদর্শন
স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেয়ায় জামায়াত আমিরের উদ্বেগ
জাসদ কার্যালয়ে বিপুলসংখ্যক আ.লীগ নেতাকর্মী আটক
আওয়ামী লীগ ও হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের: যুক্তরাষ্ট্র
মেঘনায় ট্রলারডুবি, ২ দিন পর ৩ লাশ উদ্ধার