Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১০, ২ জানুয়ারি ২০২৬

স্বর্ণের দাম ভরিতে ১,৪৫৮ টাকা কম

বছরের প্রথম দিনেই স্বর্ণ-রুপার দামে কমতি

বছরের প্রথম দিনেই স্বর্ণ-রুপার দামে কমতি
ছবি: সংগৃহীত

নতুন বছরের শুরুতেই দেশের বাজারে স্বর্ণের দামে সুখবর এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বৃহস্পতিবার রাতে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ২ লাখ ২২ হাজার ৭২৪ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম শুক্রবার (২ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য কমেছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হবে:

  • ২২ ক্যারেট: ২ লাখ ২২,৭২৪ টাকা
  • ২১ ক্যারেট: ২ লাখ ১২,৬৩৫ টাকা
  • ১৮ ক্যারেট: ১ লাখ ৮২,২৫০ টাকা
  • সনাতন পদ্ধতি: ১ লাখ ৫১,৮০৭ টাকা

স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে অবশ্যই ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এছাড়া রুপার দামেও কমতি এসেছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫২৫ টাকা কমিয়ে ৫,৫৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেট রুপার দাম ৫,৩০৭ টাকা, ১৮ ক্যারেট ৪,৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩,৩৮৩ টাকা করা হয়েছে।

গত বছর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিলো মোট ৯৩ বার, যার মধ্যে ৬৪ বার দাম বেড়েছে এবং ২৯ বার কমেছে। রুপার দাম সমন্বয় করা হয়েছিলো ১৩ বার, যার মধ্যে ১০ বার বেড়েছিলো এবং ৩ বার কমে এসেছিলো।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা, সাবেক বিচারপতিসহ ৬৫০ জন
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী টুকু
ইরানে ফের মার্কিন হামলা, জানালেন ট্রাম্প
পাপারাজ্জিদের ওপর বিরক্ত কারিনা, তুলনা জয়া বচ্চনের সঙ্গে
শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ চান ট্রাম্প
রিজার্ভে ফের ঊর্ধ্বগতি, ছাড়ালো ৩৭ বিলিয়ন ডলার
সম্পদের হিসাব প্রকাশ করলেই নতুন পে-স্কেল: টিআইবি
সুইমিংপুলে তরুণীর সঙ্গে মামুনুর রশীদ!
প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
আগস্টে রফতানি আয় বাড়লো ১৩ শতাংশ
শার্শায় দুই শিশু পুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
মেধা না বিশেষ সুবিধা: ঢাকা বিশ্ববিদ্যালয় কোন পথে?
একা ভ্রমণে নারীদের জন্য নিরাপদ ১০ দেশ
স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী