Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৮, ১২ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০০:১৯, ১২ ডিসেম্বর ২০২৫

বিপিএম-৬ হিসাবেও বৃদ্ধি

রিজার্ভ ছাড়ালো ৩২ বিলিয়ন ডলার

রিজার্ভ ছাড়ালো ৩২ বিলিয়ন ডলার
ফাইল ছবি

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩২ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩২ দশমিক ১২ বিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করলে রিজার্ভ দাঁড়িয়েছে ২৭ দশমিক ৪৫ বিলিয়ন ডলার।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি জানান, বুধবারও রিজার্ভ ছিলো ৩১ বিলিয়ন ডলারের ঘরে—আজকের হিসাবেই তা ৩২ বিলিয়ন ডলার অতিক্রম করল।

এর ঠিক এক দিন আগে, অর্থাৎ বুধবার, গ্রস রিজার্ভ ছিলো ৩১ দশমিক ৮৯ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে ২৭ দশমিক ২২ বিলিয়ন ডলার। এর তুলনায় এক দিনের ব্যবধানে উভয় সূচকেই রিজার্ভ বৃদ্ধি পেয়েছে।

গত এক মাসের রিজার্ভ গতিপথে ওঠানামা রয়েছে। এর আগে ৬ নভেম্বর রিজার্ভ উঠে গিয়েছিলো ৩২ দশমিক ৭১ বিলিয়ন ডলারে—বিপিএম-৬ এ ছিল প্রায় ২৮ বিলিয়ন ডলার। তবে তিন দিন পরই এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নকে (আকু) সেপ্টেম্বর–অক্টোবর মাসের জন্য ১৬১ কোটি ডলার পরিশোধ করায় রিজার্ভে বড় ধাক্কা লাগে এবং তা নেমে আসে ৩১ দশমিক ১৪ বিলিয়ন ডলারে।

সে ধাক্কার পর থেকে রিজার্ভ ৩০ থেকে ৩১ বিলিয়ন ডলারের মধ্যেই ঘোরাফেরা করছিলো। কয়েক সপ্তাহের ব্যবধানে আবারও ৩২ বিলিয়ন ডলার অতিক্রম করায় রিজার্ভের অবস্থান কিছুটা শক্তিশালী হয়েছে বলে অর্থনীতিবিদরা মনে করছেন। তবে বিপিএম-৬ পদ্ধতিতে গণনা করা রিজার্ভই আইএমএফের শর্ত পূরণের ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ বলে জানা গেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী