Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১১, ৩ ফেব্রুয়ারি ২০২৬

রিজার্ভ ছাড়ালো ৩৩ বিলিয়ন ডলার

রিজার্ভ ছাড়ালো ৩৩ বিলিয়ন ডলার
ফাইল ছবি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ দশমিক ২৫ বিলিয়ন মার্কিন ডলারে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, সোমবার (২ ফেব্রুয়ারি) দিন শেষে দেশের মোট বা গ্রস রিজার্ভের পরিমাণ হয়েছে ৩৩ হাজার ২৪৫ দশমিক ৫০ মিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী দেশের রিজার্ভ বর্তমানে ২৮ দশমিক ৭৫ বিলিয়ন মার্কিন ডলার।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহ বাড়ার পাশাপাশি রফতানি আয়ে স্থিতিশীলতা বজায় থাকায় রিজার্ভে এ ইতিবাচক প্রবণতা দেখা গেছে। বিশেষ করে বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা বৃদ্ধি রিজার্ভ শক্তিশালী করতে বড় ভূমিকা রেখেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, বর্তমান রিজার্ভ দিয়ে দেশের কয়েক মাসের আমদানি ব্যয় নির্বিঘ্নে পরিশোধ করা সম্ভব। এতে বৈদেশিক লেনদেনের চাপ কিছুটা কমবে এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতায় ইতিবাচক প্রভাব পড়বে।

অর্থনীতিবিদদের মতে, রিজার্ভের এ উন্নতি বাজারে আস্থার সংকেত দেবে এবং ভবিষ্যতে মুদ্রাবাজার ও আমদানি ব্যবস্থাপনায় স্বস্তি এনে দেবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য