Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪২, ২ ফেব্রুয়ারি ২০২৬

এলো ৩ দশমিক ১৭ বিলিয়ন ডলার

জানুয়ারিতে রেমিট্যান্সের জোয়ার দেশে

জানুয়ারিতে রেমিট্যান্সের জোয়ার দেশে
ফাইল ছবি

দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে জানুয়ারি মাসে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে জানা যায়, জানুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৩ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪৫ দশমিক ১ শতাংশ বেশি। এ অঙ্ক দেশের ইতিহাসে একক মাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ হিসেবে বিবেচিত হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের জানুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২ দশমিক ১৯ বিলিয়ন ডলার। সে তুলনায় চলতি বছরের জানুয়ারিতে প্রবাসীরা প্রায় এক বিলিয়ন ডলারের বেশি অর্থ দেশে পাঠিয়েছেন।

রেমিট্যান্স প্রবাহের দিক থেকে এখন পর্যন্ত দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড ছিলো ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে, যখন ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স আসে। দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিলো ২০২৫ সালের ডিসেম্বর মাসে, যার পরিমাণ ছিল ৩ দশমিক ২৩ বিলিয়ন ডলার।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত সাত মাসে প্রবাসী বাংলাদেশিরা মোট ১৯ দশমিক ৪৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। গত অর্থবছরের একই সময়ে এ অঙ্ক ছিলো ১৫ দশমিক ৯৬ বিলিয়ন ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

সংবাদ সংস্থা বাসসকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বৈদেশিক মুদ্রার সংকট মোকাবিলা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে কেন্দ্রীয় ব্যাংক রেমিট্যান্স বাড়ানোর লক্ষ্যে একাধিক নীতিগত ও প্রণোদনামূলক পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি বলেন, এসব উদ্যোগ প্রবাসীদের জন্য বৈধ চ্যানেলে দেশে অর্থ পাঠানোকে আরও উৎসাহিত করেছে। এর ফলে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রভাব পড়েছে এবং সামগ্রিকভাবে দেশের বৈদেশিক লেনদেন পরিস্থিতি কিছুটা স্বস্তি পেয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য