Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৮, ২৩ জুলাই ২০২৫

সোনার ভরিতে দাম বাড়লো ১,০৫০ টাকা, ২২ ক্যারেট এখন ১.৭১ লাখ

সোনার ভরিতে দাম বাড়লো ১,০৫০ টাকা, ২২ ক্যারেট এখন ১.৭১ লাখ
ফাইল ছবি

দেশে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার (২২ জুলাই) রাতে এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানায়। বুধবার (২৩ জুলাই) থেকে এ দাম কার্যকর হবে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ায় এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নতুন দাম অনুযায়ী-

  • ২১ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা
  • ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৪০ হাজার ৪০০ টাকা
  • সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ১৬ হাজার ১২৭ টাকা

এ দামে সরকারের নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত সর্বনিম্ন ৬ শতাংশ মজুরি যুক্ত থাকবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

এর আগে ৭ জুলাই সর্বশেষ স্বর্ণের দাম বাড়ানো হয়েছিলো। তখন ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিলো ১ লাখ ৭০ হাজার ৫৫১ টাকা। চলতি বছরে এটি ৪৩তম দাম সমন্বয়; যার মধ্যে ২৮ বার দাম বেড়েছে এবং ১৫ বার কমেছে।

এদিকে রুপার দামে কোনো পরিবর্তন হয়নি।

  • ২২ ক্যারেট রুপা: প্রতি ভরি ২ হাজার ৮১১ টাকা
  • ২১ ক্যারেট: ২ হাজার ৬৮৩ টাকা
  • ১৮ ক্যারেট: ২ হাজার ২৯৮ টাকা
  • সনাতন পদ্ধতি: ১ হাজার ৭২৬ টাকা

বাজার পর্যবেক্ষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করতে গিয়ে ঘন ঘন দাম পরিবর্তন সাধারণ ভোক্তাদের জন্য বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়াচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য