Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৩, ২১ আগস্ট ২০২৫

জুলাইয়ে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি ২৪ শতাংশ

জুলাইয়ে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি ২৪ শতাংশ
ফাইল ছবি

চলতি অর্থবছরের (২০২৫-২৬) প্রথম মাস জুলাইয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আহরণে ২৪ দশমিক ৩৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। তবে নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় আহরণ কম হয়েছে প্রায় ২ হাজার ৮৬২ কোটি টাকা।

এনবিআরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাই মাসে মোট রাজস্ব সংগ্রহ হয়েছে ২৭ হাজার ২৪৯ কোটি টাকা। গত বছরের একই মাসে সংগ্রহ হয়েছিল ২১ হাজার ৯১৬ কোটি টাকা। তবে জুলাই মাসের রাজস্ব আহরণের লক্ষ্য ছিলো ৩০ হাজার ১১০ কোটি টাকা।

উইংভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, কাস্টমস উইং থেকে আদায় হয়েছে ৯ হাজার ৬০২ কোটি টাকা, যা ১৭ দশমিক ৫২ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে। ভ্যাট উইং থেকে আদায় হয়েছে ১১ হাজার ৩৫২ কোটি টাকা, প্রবৃদ্ধি ৩২ দশমিক ৪৫ শতাংশ। ইনকাম ট্যাক্স উইং থেকে এসেছে ৬ হাজার ২৯৫ কোটি টাকা, প্রবৃদ্ধি ২১ দশমিক ৬৫ শতাংশ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য