Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৯, ২৭ আগস্ট ২০২৫

পাঁচ মাসে বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব: বিডা

পাঁচ মাসে বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব: বিডা
ছবি: সংগৃহীত

চলতি বছরের প্রথম পাঁচ মাসে বাংলাদেশে প্রায় এক বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাব জমা পড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

বিনিয়োগ প্রবাহের এ ইতিবাচক ধারা সম্পর্কে বিডার বিজনেস ডেভেলপমেন্ট প্রধান নাহিয়ান রহমান রোচি জানান, জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত প্রাপ্ত প্রস্তাবগুলোর প্রায় ২০ শতাংশ ইতোমধ্যেই অগ্রসর পর্যায়ে রয়েছে। এর মধ্যে রয়েছে চুক্তি স্বাক্ষর, জমি ইজারা নিশ্চিতকরণ ও বরাদ্দপত্র প্রদান।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর বিডা অডিটরিয়ামে সাংবাদিকদের সঙ্গে বিনিয়োগসংক্রান্ত মতবিনিময়কালে তিনি এ তথ্য তুলে ধরেন।

নাহিয়ান রহমান রোচি বলেন, আমাদের লক্ষ্য শুধুমাত্র বিনিয়োগের পরিমাণ বাড়ানো নয়, বরং বিনিয়োগের গুণগত মান ও স্থায়িত্ব নিশ্চিত করা। এ ধারা অব্যাহত থাকলে এবং প্রক্রিয়া আরও সহজতর হলে আগামী পাঁচ মাসে কার্যকর ফলাফল দেখা যেতে পারে।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) তথ্য অনুযায়ী, প্রস্তাবিত বিনিয়োগের প্রায় ৬০ শতাংশ বর্তমানে অনুসন্ধানী বা যথাযথ যাচাই-বাছাই পর্যায়ে রয়েছে। এর মধ্যে রয়েছে সম্ভাব্যতা সমীক্ষা, প্রাথমিক আলোচনা এবং প্রকল্পের প্রাথমিক পরিকল্পনা। তিনি উল্লেখ করেন, বৃহৎ পরিসরের বিনিয়োগে এ ধরনের ধাপ স্বাভাবিক। বিশ্বব্যাপী অধিকাংশ বিনিয়োগ প্রস্তাব অনুসন্ধানী পর্যায় থেকে শুরু হয় এবং যথাযথ সহায়তা পেলে ধীরে ধীরে বাস্তবায়নের দিকে অগ্রসর হয়।

এছাড়া প্রায় ২০ শতাংশ প্রস্তাব বর্তমানে গভীর পর্যালোচনার মধ্যে রয়েছে, যা আনুষ্ঠানিক নথিপত্র প্রস্তুতের পূর্ববর্তী ধাপ।

বিডা কর্মকর্তাদের মতে, এ ধাপভিত্তিক বিনিয়োগ পাইপলাইন আগামী ১২ থেকে ২৪ মাসে পুঁজি প্রবাহের একটি বাস্তবসম্মত চিত্র তুলে ধরবে।

এ সময় বেজার পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের নির্বাহী সদস্য মো. নজরুল ইসলাম জানান, বিনিয়োগকারীদের সুবিধার্থে একটি ইউনিফাইড ইনভেস্টমেন্ট পোর্টাল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ পোর্টালের মাধ্যমে বিনিয়োগ অগ্রগতি, জমির প্রাপ্যতা ও অনুমোদনসংক্রান্ত তথ্য এক প্ল্যাটফর্মে পাওয়া যাবে।

তিনি বলেন, এ পোর্টাল বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি করবে এবং প্রশাসনিক ফলোআপের সময় কমিয়ে আনবে। পাশাপাশি বিনিয়োগের বিভিন্ন ধাপের রিয়েল-টাইম ট্র্যাকিং সুবিধা প্রদান করবে, যা সরকারি ও বেসরকারি উভয় খাতকে অগ্রগতি পর্যবেক্ষণে সহায়তা করবে।

টেকসই বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে বেজা ইতোমধ্যেই আন্তর্জাতিক পরামর্শকদের সহায়তায় একটি বিশেষ গবেষণা ইউনিট চালু করেছে। এ ইউনিট বর্তমানে রাবার, আসবাবপত্র, ওষুধ শিল্প ও পর্যটনসহ সম্ভাবনাময় খাত চিহ্নিত করছে।

তবে তিনি সতর্ক করে বলেন, প্রস্তাব পাওয়া উৎসাহজনক হলেও সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সেগুলোকে কার্যকর প্রকল্পে রূপান্তর করা। জমি অধিগ্রহণ থেকে শুরু করে অবকাঠামো প্রস্তুতি ও ইউটিলিটি সেবা নিশ্চিত করতে সমন্বিত পদক্ষেপ গ্রহণের প্রয়োজন।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের