Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫০, ৭ ডিসেম্বর ২০২৫

প্রতিদিন ৫০ আইপি

রোববার থেকে সীমিত পরিসরে পেঁয়াজ আমদানির অনুমতি

রোববার থেকে সীমিত পরিসরে পেঁয়াজ আমদানির অনুমতি
ছবি: সংগৃহীত

দেশের বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার আবারও আমদানির অনুমতি দিচ্ছে। আজ রোববার (৭ ডিসেম্বর) থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়া হবে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।

শনিবার (৬ ডিসেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিদিন সর্বোচ্চ ৫০টি আমদানি অনুমতি (আইপি) ইস্যু করা হবে। প্রতিটি আইপিতে সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজ আমদানির অনুমোদন দেয়া হবে। অর্থাৎ প্রতিদিন সর্বোচ্চ ১,৫০০ টন পেঁয়াজ আমদানির সুযোগ তৈরি হচ্ছে।

তবে নতুন করে সবাই আবেদন করতে পারবে না। গত ১ আগস্ট থেকে এখন পর্যন্ত যারা রফতানি অনুমতির জন্য আবেদন করেছেন, শুধুমাত্র তারাই পূর্বের আবেদন পুনরায় দাখিল করতে পারবেন। একজন আমদানিকারক একবারই আবেদন করার সুযোগ পাবেন।

কৃষি মন্ত্রণালয় জানায়, বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক ও মূল্য সহনীয় রাখতে পুনরাদেশ না দেয়া পর্যন্ত এ আমদানি কার্যক্রম চালু থাকবে।

দেশের বাজারে কয়েক সপ্তাহ ধরে পেঁয়াজের দাম বাড়তি। পাইকারি বাজারে সরবরাহ কমে যাওয়া ও আমদানি বন্ধ থাকায় খুচরা পর্যায়ে দাম দ্রুত বেড়ে যায়। সরকারের নতুন এ অনুমতি মিললে বাজারে চাপ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সাড়ে ৮ লাখ কোটি টাকার ছায়া বাজেট ঘোষণা এনসিপির
ইউরোপে ঐতিহাসিক জয় বাংলাদেশের, তপু বর্মণের জোড়া গোল
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন
বেনাপোলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক-২
রোহিঙ্গা ক্যাম্পে জাল এনআইডি-পাসপোর্ট চক্রের বিস্তার
বিশ্বকাপের আড়ালে মেক্সিকোয় মানবপাচার ও যৌন বাণিজ্যের বিস্তার
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, সরে গেলো পুলিশ
ভারতের নতুন ‘পুশইন’ চেষ্টা: ৪ সীমান্তে আটকা ৮৮ জন
বিশ্বকাপে ক্যানাডা কতটা শক্তিধর?
সিরাজগঞ্জের বাসচাপায় তিন ভ্যানযাত্রী নিহত
ইরান ইস্যুতে রিপাবলিকানদের বিভাজন, ট্রাম্পের জন্য বড় ধাক্কা
ভৈরবে দুই পক্ষের সংঘর্ষ; ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
বন্ধ কারখানা চালু করতে ২০০ কোটি টাকার ঋণ সুবিধা
আইভীর বাড়ির সামনে পুলিশি নজরদারি