Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৫, ১৯ মার্চ ২০২৬

রাজধানীতে ছিনতাইয়ের আতঙ্ক: রিকশা থেকে পড়ে তরুণীর মৃত্যু

রাজধানীতে ছিনতাইয়ের আতঙ্ক: রিকশা থেকে পড়ে তরুণীর মৃত্যু
ছবি: সংগৃহীত

রাজধানীতে আবারও ছিনতাইয়ের শিকার হয়ে প্রাণ হারালেন এক তরুণী। ঢাকার তুরাগ এলাকায় রিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হওয়ার পর মৃত্যু হয়েছে মুক্তা আক্তার (২১) নামে ওই নারীর।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী লিমন হোসেন জানান, সকালে বাজার করে অটোরিকশায় বাসায় ফিরছিলেন মুক্তা আক্তার। পথিমধ্যে তুরাগের মেট্রোরেল সংলগ্ন এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা তার ভ্যানিটি ব্যাগ টান দেয়। এতে তিনি ভারসাম্য হারিয়ে রিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, নিহত মুক্তা আক্তারের বাড়ি গোদাগাড়ী উপজেলা-র ফরহাদপুর গ্রামে। তবে তিনি স্বামীর সঙ্গে রাজধানীর দক্ষিণখান এলাকার ফায়দাবাদে ভাড়া বাসায় বসবাস করতেন।

এ ঘটনায় হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে দিনের আলোয় এমন ছিনতাই ও প্রাণহানির ঘটনায় রাজধানীতে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের জ্বালানি স্থাপনায় আগুন
তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়ালো
ভারতের কারাগার থেকে ৩৮ দিন পর ফিরলো খাইরুজ্জামালের লাশ
স্মৃতির ভেতরেই বেঁচে আছেন ওসমান ভাই—বললেন জুমা
এরা হঠাৎ সক্রিয় হলেও গুরুত্ব দেয়ার প্রয়োজন নেই: মির্জা ফখরুল
ফেরা আর হলো না অভিনয়ে, চিরনিদ্রায় শামস সুমন
১ মণ পেঁয়াজ বিক্রি করেও মিলছে না ১ কেজি গরুর মাংস
মিথ্যা সংবাদের প্রতিবাদে সোহেল পাটোয়ারীর সংবাদ সম্মেলন
১৭ বছর একটি ব্যর্থ দলকে ডিফেন্ড করেছি: রুমিন ফারহানা
পাকিস্তানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি
চাঁদ দেখা না যাওয়ায় শনিবার ঈদ
রাজধানীতে ছিনতাইয়ের আতঙ্ক: রিকশা থেকে পড়ে তরুণীর মৃত্যু
আমিরাতের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের
ডিভোর্স দিয়ে পরকীয়া প্রেমিককে বিয়ে; স্ত্রীসহ ৪ জনকে গুলি
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা নরেন্দ্র মোদির
সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিকল্প দায়িত্ব পেলেন যশোরের অনিন্দ্য ইসলাম