Sobar Desh | সবার দেশ ফজলে রাব্বি, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: ০২:০০, ১৩ এপ্রিল ২০২৬

বাগাতিপাড়ায় ভূমি অফিস থেকে কম্পিউটার চুরি

বাগাতিপাড়ায় ভূমি অফিস থেকে কম্পিউটার চুরি
ছবি: সবার দেশ

নাটোরের বাগাতিপাড়ায় ইউনিয়ন ভূমি অফিস থেকে রহস্যজনক ভাবে একটি কম্পিউটার চুরির ঘটনা ঘটেছে। রহস্যজনক এ চুরির ঘটনায় সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।

রবিবার (১২ এপ্রিল) সকালে উপজেলার ১ নং পাঁকা ইউনিয়ন ভূমি অফিসে এ ঘটনা ঘটে। সকালে অফিসে এসে উপসহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোছাঃ কাঞ্চন আরা তার কক্ষে ঢুকে দেখেন, টেবিলের ওপর রাখা কম্পিউটারটি নেই। পরে বিষয়টি নিশ্চিত হওয়া যায় যে, রহস্যজনক ভাবে কম্পিউটারটি কেউ চুরি করে নিয়ে গেছে।

অফিস সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার প্রতিদিনের মতো অফিস কার্যক্রম শেষে তালা দিয়ে সবাই চলে যান। রোববার সকালে অফিস সহকারী শহিদুল ইসলাম অফিসে এসে কক্ষগুলো খুললেও কোনো কিছু অনুপস্থিত আছে কিনা তা খেয়াল করেননি বলে জানান। পরে বিষয়টি জানার পর তিনিও কম্পিউটারটি না থাকার বিষয়টি নিশ্চিত করেন। এবং অফিসের চাবি উপসহকারী কর্মকর্তা কাঞ্চন আরা এবং অফিস সহকারী শহিদুল ইসলাম এ দু জনের কাছেই থাকে বলে জানাযায়। এছাড়াও অফিসে একজন মহিলা পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন তবে তিনি অফিস খোলার পরেই অফিসে প্রবেশ করেন। পরিচ্ছন্নতা কর্মীকেও জিজ্ঞাসাবাদ করা হলে তিনিও এ বিষয়ে কিছু জানেন না বলে জানান।

ঘটনার বিষয়ে উপসহকারী ভূমি কর্মকর্তা মোছাঃ কাঞ্চন আরা জানান, তিনি অফিসে ঢুকে কম্পিউটারটি না দেখে বিষয়টি অন্যদের অবহিত করেন। পরে অফিসের বিভিন্ন কক্ষ ও জানালা পরীক্ষা করেও কোথাও ভাঙচুরা বা জোরপূর্র্বক প্রবেশের কোনও আলামত পাওয়া যায়নি। এতে করে রহস্যজনকভাবে কম্পিউটারটি উধাও হওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করেন। তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করেছেন বলেও জানান।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হান্নান বলেন, ঘটনাটি এখনও অনুষ্ঠানিকভাবে থানায় জানানো হয়নি। তবে বিষয়টি সম্পর্কে তিনি অবগত আছেন এবং তদন্তের জন্য পুলিশ পাঠানো হবে বলে তিনি জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন জানান, তিনি একটি মিটিং এ রয়েছেন। ফিরেই ঘটনাটি সরেজমিনে পরিদর্শন করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ক্রিকেটের গৌরবগাথা বিশ্বকাপ স্বপ্ন জয়ের ইতিহাস
পানি স্বল্পতায় কাপ্তাই হ্রদে বিদ্যুৎ উৎপাদন বন্ধ
বাগাতিপাড়ায় ভূমি অফিস থেকে কম্পিউটার চুরি
ফাঁকা বাড়ির আমগাছে ঝুলছিলো কিশোরীর লাশ
বেনাপোলে বিজিবির ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
সংরক্ষিত আসনে জামায়াত-এনসিপি জোটে আলোচনায় যারা
‘একদিনেই ইরানকে গুঁড়িয়ে দিতে পারি’—ট্রাম্পের নতুন হুমকি
ইসলামী ব্যাংকের এমডি বাধ্যতামূলক ছুটিতে, নেপথ্যে নিয়ন্ত্রকের চাপ?
ইসরায়েলি হামলায় মুছে যাচ্ছে লেবাননের সীমান্ত জনপদ
‘৩৫ হাজার কোটি টাকাসহ এস আলমকে ব্যাংক ফেরত দিচ্ছে কারা?’
হরমুজকে ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি ইরানের
কাপ্তাইয়ে বন্যহাতির তাণ্ডবে প্রাণ গেলো বৃদ্ধের
‘বাংলাদেশে ভূমিকম্প হলে দায় তারেক রহমানের নয়’
যুবলীগ নেতার সাজা কমাতে চিফ প্রসিকিউটরের নজিরবিহীন অনুরোধ
তামাকপণ্যের দাম বাড়ালে কমবে মৃত্যু, বাড়বে রাজস্ব
শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক
অধ্যাদেশ ইস্যুতে বিরোধীদল ‘রাজনীতি’ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারামুক্ত