Sobar Desh | সবার দেশ ফজলে রাব্বি, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: ০২:৫৬, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বাগাতিপাড়ায় দুই ফার্মেসিকে জরিমানা

বাগাতিপাড়ায় দুই ফার্মেসিকে জরিমানা
ছবি: সংগৃহীত

নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ঔষধ প্রশাসন ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে দয়ারামপুর বাজারের মেসার্স জনপ্রিয় মেডিকেল হল থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী রবিউল ইসলামকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। একই বাজারের মেসার্স বিসমিল্লাহ মেডিকেল হলেও একই ধরনের অনিয়ম ধরা পড়ে। এ কারণে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী শামসুল আলমকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। উভয় ক্ষেত্রেই জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন। অভিযানে উপস্থিত ছিলেন নাটোর জেলা ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক মাখনুওন তাবাসসুম। আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে বাগাতিপাড়া মডেল থানার পুলিশ সদস্যরা।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। নকল, মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনবিহীন ওষুধের বিরুদ্ধে এমন অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। জনস্বার্থে প্রশাসনের এ তৎপরতা অব্যাহত থাকবে বলে তারা আশ্বস্ত করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ