Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১০, ১৩ এপ্রিল ২০২৬

আপডেট: ১৭:১৩, ১৩ এপ্রিল ২০২৬

আন্দোলন আরও জোরদার হবে

সংসদে ফ্যাসিবাদের ছায়া ফিরেছে: জামায়াত আমির

সংসদে ফ্যাসিবাদের ছায়া ফিরেছে: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে আবারও ‘ফ্যাসিবাদের কালো ছায়া’ ফিরে এসেছে বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, গণভোটের রায় বাস্তবায়নে সরকার ব্যর্থ হলে চলমান আন্দোলন আরও বড় আকারে ছড়িয়ে পড়বে।

সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর আইডিইবির মুক্তিযোদ্ধা হলে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত ‘গণভোটের রায় বাস্তবায়ন’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জনগণের প্রত্যাশা ছিলো গণভোটের মাধ্যমে নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা হবে, যেখানে স্বৈরাচারী ও ফ্যাসিবাদী ধারা আর ফিরে আসবে না। কিন্তু বর্তমান সংসদের আচরণ ও সিদ্ধান্তে সে পুরোনো দমনমূলক প্রবণতার পুনরাবৃত্তি দেখা যাচ্ছে।

তিনি অভিযোগ করেন, সরকার জুলাইয়ের চেতনার বিপরীতে অবস্থান নিয়েছে এবং গণভোটে জনগণের দেয়া রায়কে কার্যকর করতে গড়িমসি করছে। তার ভাষায়, জনগণের রায় অমান্য করে কোনও সরকার দীর্ঘদিন টিকে থাকতে পারে না।

জামায়াত আমির আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে যে আন্দোলন শুরু হয়েছে, তা কোনও অবস্থাতেই থামবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং সময়ের সঙ্গে তা আরও বিস্তৃত ও শক্তিশালী হবে।

সেমিনারে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, আইনজীবী, শিক্ষক, পেশাজীবী এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা বলেন, গণভোটে জনগণের মতামতের প্রতিফলন ঘটিয়ে দ্রুত ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করা জরুরি।

আলোচনায় দেশের চলমান তেল সংকট ও হাম সংক্রমণ পরিস্থিতিও উঠে আসে। বক্তারা অভিযোগ করেন, এসব ইস্যুতে সরকারের সমন্বয়হীনতা ও ব্যর্থতায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছে।

সেমিনার থেকে সরকারকে জনগণের রায়ের প্রতি সম্মান দেখিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বাব আল-মান্দেব বন্ধের হুঁশিয়ারি হুথিদের
হরমুজ অতিক্রমের চেষ্টা করলেই হামলা: আইআরজিসি
কাঁচামাল সংকটে বন্ধ দেশের একমাত্র ডিএপি সার কারখানা
ঢাবিতে ম্রো সম্প্রদায়ের প্রথম নারী শিক্ষার্থী য়াপাও
এনসিপিতে যোগ দিচ্ছেন রিফাত-হাসিবসহ আরও অনেকে
চিংড়ি রান্নায় নাচে মাতলেন পরীমনি
ট্রাম্পকে যুদ্ধে জড়িয়েছেন নেতানিয়াহু: কমলা হ্যারিস
শুধু দাম নয়, তেলের সরবরাহও বাড়ছে আজ থেকে
মধ্যপ্রাচ্য যুদ্ধে ইরান জয়ী হয়েছে: ইরানি স্পিকার
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা, আঞ্চলিক উত্তেজনা তুঙ্গে
আর্জেন্টিনা-পাকিস্তান প্রীতি ম্যাচের সম্ভাবনা
অভাবী পেশায় বৈধতা নিয়েও দ্বিধা, বিতর্কে ফ্রান্সের নীতি
ডিবির ওসি আরিফের পৈশাচিকতা!
লিবিয়ায় বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর লাশ উদ্ধার
বৈধ কাগজপত্র ছাড়া তেল নিতে এসে জরিমানা
মালয়েশিয়ায় বান্ধবীসহ খুন হলো বাংলাদেশি ব্যবসায়ী
বিশ্ববাজারে কমছে তেলের দাম, দেশে বাড়া দুঃখজনক: জামায়াত আমির
সংরক্ষিত নারী আসনে চট্টগ্রাম বিএনপির ৩৬ নেত্রীর সাক্ষাৎকার
নতুন মার্কিন প্রস্তাব টেবিলে, অনড় অবস্থানে ইরান
অকটেন ভাগাভাগির ধস্তাধস্তিতে আগুনে পুড়লো দুই কারখানা—দগ্ধ ৩