Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:১৭, ১৯ এপ্রিল ২০২৬

মধ্যপ্রাচ্য যুদ্ধে ইরান জয়ী হয়েছে: ইরানি স্পিকার

মধ্যপ্রাচ্য যুদ্ধে ইরান জয়ী হয়েছে: ইরানি স্পিকার
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক সপ্তাহের সংঘাত শেষে নিজেদের ‘মাঠে বিজয়ী’ দাবি করেছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, সামরিক ও কৌশলগত দিক থেকে ইরানই এগিয়ে ছিলো এবং নিজেদের শর্ত প্রতিষ্ঠা করেই তারা সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে গালিবাফ বলেন, আমরা মাঠে বিজয়ী হয়েছি। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র তাদের নির্ধারিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে এবং ইরান এখনও গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ ধরে রেখেছে।

তিনি আরও বলেন, যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার সিদ্ধান্ত ছিলো কৌশলগত। আমরা যদি যুদ্ধবিরতি মেনে নিয়ে থাকি, তাহলে তা শুধুমাত্র এ কারণে যে তারা আমাদের শর্তগুলো মেনে নিয়েছে,—যোগ করেন তিনি।

গালিবাফের ভাষ্য অনুযায়ী, প্রতিপক্ষ ইরানের ওপর নিজেদের শর্ত চাপিয়ে দিতে চেয়েছিলো। তবে ইরান তা প্রতিহত করে নিজেদের অবস্থান বজায় রাখতে সক্ষম হয়েছে। তিনি বলেন, জাতীয় স্বার্থ রক্ষায় আলোচনা বা নেগোশিয়েশনও সংগ্রামেরই একটি অংশ।

বিশ্লেষকদের মতে, এমন বক্তব্য মূলত অভ্যন্তরীণ সমর্থন ধরে রাখা এবং আন্তর্জাতিক অঙ্গনে শক্ত অবস্থান প্রদর্শনের কৌশল হতে পারে। যদিও সংঘাতের প্রকৃত ফলাফল ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনো স্পষ্ট নয়।

তথ্যসূত্র: ডন

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সেউটা সীমান্তে ভয়াবহ অভিবাসী সংকট; নিহত বেড়ে ৫৭
এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ
একাত্তরের চেতনাকে ধারণ করেই এগিয়ে যেতে হবে: মির্জা ফখরুল
সিলেটে এনসিপির গাড়িবহরে ফের হামলা, রক্তাক্ত নাসীরুদ্দিন পাটওয়ারী
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ
কোনও সরকারই শেষ সরকার নয়: জামায়াত আমির
হরমুজে মার্কিন নিরাপত্তায় চলা দুই ট্যাংকারে ইরানের হামলা
হবিগঞ্জে হোমিওপ্যাথিক তরল পান করে স্বামী-স্ত্রীসহ ৫ জনের মৃত্যু
গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাও-নাহিদের হুঁশিয়ারি
সিলেটে এনসিপির ওপর হামলার নেতৃত্বে আ.লীগ থেকে বিএনপিতে আসা বদরুল
সৌদির নেতৃত্বে নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
ভারত থেকে রাজনৈতিক তৎপরতার অনুমতি নেই হাসিনার
নয়াপল্টনে ১০ দলীয় জোটের মহাসমাবেশ ৫ আগস্ট
জুলাই আন্দোলনে বিএনপির নেতারা গর্তে ছিলেন: রুমিন ফারহানা
বদলায়নি কিছুই, ঘুষখোররা আগের মতোই ঘুষ খাচ্ছে: মির্জা ফখরুল