Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৮, ২৭ জুন ২০২৬

বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ‘মামলার ব্যবসা’ করছেন: রুমিন ফারহানা

বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ‘মামলার ব্যবসা’ করছেন: রুমিন ফারহানা
ছবি: সংগৃহীত

বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে ‘মামলার ব্যবসা’ করার অভিযোগ তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। একই সঙ্গে তিনি দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে সরকারের প্রতি কঠোর বার্তা দিয়েছেন।

শুক্রবার (২৬ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ঘাগড়াজুড়ি গ্রামে একটি সড়ক নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা অভিযোগ করে বলেন, বিএনপিতে ‘শ্যোন অ্যারেস্ট’ বা ধারাবাহিক গ্রেফতার-সংক্রান্ত একটি সংস্কৃতি চালু হয়েছে। একটি মামলায় কেউ জামিন পাওয়ার সঙ্গে সঙ্গেই তার বিরুদ্ধে আরেকটি মামলা দেয়া হচ্ছে। তিনি দাবি করেন, বিভিন্ন এলাকায় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা মামলাকে ব্যবসায় পরিণত করেছেন।

তিনি বলেন, এলাকায় এলাকায় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা মামলার ব্যবসা করেছেন। বিষয়টি আমি জাতীয় সংসদেও বলেছি, সরকারকেও বলবো।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে রুমিন ফারহানা বলেন, আমাদের অত্যন্ত জ্ঞানী স্বরাষ্ট্রমন্ত্রীকেও বলবো—বিষয়টি আপনি দেখবেন। মনে রাখবেন—নাথিং গোজ আননোটিসড অ্যান্ড আনপানিশড (কোনও কিছুই নজর এড়ায় না ও কোনও অপরাধই শাস্তি ছাড়া থাকে না)। আজ আপনি যা করছেন, তার জন্য একদিন আপনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার ভাষ্য, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি নাজুক অবস্থায় রয়েছে।

তিনি আরও বলেন, অর্থনীতি ও আইনশৃঙ্খলা—এ দুই খাতে দৃশ্যমান উন্নতি নিশ্চিত করতে না পারলে সরকারের পরিণতি সত্যিকার অর্থেই দুঃখজনক হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ব্রাজিলের কাছে ক্ষমা চেয়ে জাপান কোচ বললেন ‘আর্জেন্টিনাই সেরা’
বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ‘মামলার ব্যবসা’ করছেন: রুমিন ফারহানা
ভেনিজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি ৫৮৯
সমর্থকদের সঙ্গে ফুটবল খেললেন আর্জেন্টাইন রাষ্ট্রদূত
দেশের সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপির পাশে থাকবে এনসিপি
বিশ্বকাপের ডাগআউটেও আর্জেন্টিনার দাপট
ভারতের ট্যুরিস্ট ভিসায় নতুন নিয়ম
লক্ষ্মীপুরে জানাজা শেষে মা ও তিন মেয়ের লাশ নেয়া হলো কুমিল্লায়
চীনের নতুন অর্থনৈতিক করিডোর, চাপে পড়ছে ভারত?
এই মিন্নি সেই মিন্নি, রিফাত হত্যার সাত বছর
বেইজিংয়ের সর্বোচ্চ ভবনে ধাক্কা খেয়ে উড়োজাহাজ বিধ্বস্ত
চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
পাকিস্তানের আকাশসীমায় ঢুকে চাকরি খোয়ালেন এয়ার ইন্ডিয়ার পাইলট
১ টাকার দুর্নীতির প্রমাণ দিন, সংসদ থেকে ইস্তফা দেবো: সংসদে চ্যালেঞ্জ হাসনাত আবদুল্লাহর