Sobar Desh | সবার দেশ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫৪, ১২ নভেম্বর ২০২৫

আপডেট: ১৫:৫৭, ১২ নভেম্বর ২০২৫

পেট্রল ঢেলে দেয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় মধ্যরাতে গ্রামীণ ব্যাংকে আগুন

ব্রাহ্মণবাড়িয়ায় মধ্যরাতে গ্রামীণ ব্যাংকে আগুন
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রল ঢেলে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে সংঘটিত এই অগ্নিকাণ্ডে ব্যাংকের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেলেও টাকার ভল্ট অক্ষত রয়েছে। এখন পর্যন্ত কারা এ অগ্নিসংযোগ করেছে, তা জানা যায়নি।

চান্দুরা শাখার ম্যানেজার মো. কলিম উদ্দিন জানান, রাত আনুমানিক ২টার দিকে বাইরে থেকে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। নৈশপ্রহরী আগুন দেখতে পেয়ে দ্রুত স্থানীয়দের খবর দেন। তারা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং পরে ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, আমরা থানায় লিখিত অভিযোগ দিচ্ছি। বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও আসবাবপত্র পুড়ে গেছে, তবে ভল্ট নিরাপদ রয়েছে।

বিজয়নগর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ওয়াসি আজাদ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। এরই মধ্যে স্থানীয়রা আগুন অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছিলো। ব্যাংকের কাগজপত্র ও কিছু আসবাবপত্র পুড়ে গেছে, তবে টাকাপয়সা বা ভল্টে কোনো ক্ষতি হয়নি। তিনি আরও বলেন, স্থানীয় বাসিন্দা ও নৈশপ্রহরী জানিয়েছেন, কেউ পেট্রল ঢেলে আগুন দিয়েছে। বিষয়টি আমরা তদন্ত করছি।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পর্যন্ত কেউ দেখেনি কে বা কারা আগুন দিয়েছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।

স্থানীয় সূত্র জানায়, ব্যাংকের আশপাশে রাতে সন্দেহজনকভাবে কিছু লোককে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিলো বলে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছে। তদন্তকারীরা সিসিটিভি ফুটেজ ও আশপাশের এলাকার তথ্য যাচাই করছেন।

পুলিশের প্রাথমিক ধারণা, এটি পরিকল্পিত অগ্নিসংযোগ হতে পারে। তবে রাজনৈতিক বা আর্থিক কোনও উদ্দেশ্য এর পেছনে ছিলো কি না, তা এখনও পরিষ্কার নয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা