Sobar Desh | সবার দেশ গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০:০০, ১২ নভেম্বর ২০২৫

গাজীপুরে এক রাতে তিন বাসে আগুন, আতঙ্কে এলাকাবাসী

গাজীপুরে এক রাতে তিন বাসে আগুন, আতঙ্কে এলাকাবাসী
ছবি: সংগৃহীত

গাজীপুরে এক রাতেই তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাত থেকে বুধবার (১২ নভেম্বর) ভোর পর্যন্ত পৃথক সময়ে গাজীপুর সিটি করপোরেশনের বাসন ও কাশিমপুর থানা এলাকা এবং শ্রীপুর উপজেলায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে বাসন থানার ভোগড়া বাইপাসের পেয়ারাবাগান এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ভিআইপি পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। খবর পেয়ে মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মডার্ন ফায়ার স্টেশনের স্টেশন অফিসার ইকবাল হোসেন বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা প্রথমে পুলিশকে জানাই। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুন লাগার সময় বাসের ভেতরে কেউ ছিলো না।

এর আগে, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কাশিমপুর থানার চক্রবর্তী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে বাসের কয়েকটি সিট পুড়ে যায়।

একই রাতে শ্রীপুর উপজেলার বেড়াইদের চালা এলাকায় মঙ্গলবার ভোর ৪টা ৫০ মিনিটে আরেকটি যাত্রীবাহী বাসে আগুন দেয়া হয়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এক রাতেই তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, এসব ঘটনায় কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য