Sobar Desh | সবার দেশ ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ০০:১০, ১৩ নভেম্বর ২০২৫

আপডেট: ০০:১১, ১৩ নভেম্বর ২০২৫

ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণ, পথচারী আহত

ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণ, পথচারী আহত
ছবি: সংগৃহীত

রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে টিএসসির সামনের সড়কে এ বিস্ফোরণ ঘটে। এতে এক পথচারী আহত হয়েছেন এবং পাশে থাকা একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে।

আহত ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম চাকলাদার (৪৮)। তিনি রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে যান। সেখানে তিনি জানান, আজিমপুরের বাসায় ফেরার পথে টিএসসি এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎ কে বা কারা ককটেল ছুড়ে মারে। বিস্ফোরণে স্প্লিন্টারের আঘাতে তার পিঠে জখম হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত ব্যক্তির প্রাথমিক চিকিৎসা চলছে। তিনি আশঙ্কামুক্ত।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলের মালিক নাজমুস সাকিব বলেন, তিনি ফুটপাতের পাশে বসে চা খাচ্ছিলেন। হঠাৎ ককটেল বিস্ফোরণে তার মোটরসাইকেলের তেলের ট্যাংক ছিদ্র হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, সোহরাওয়ার্দী উদ্যানের দিক থেকে ককটেলগুলো নিক্ষেপ করা হয়েছে। তাদের ধারণা, টিএসসিতে চলমান একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনীকে লক্ষ্য করেই এ বিস্ফোরণ ঘটানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান থেকে কেউ ককটেল নিক্ষেপ করেছে। আমাদের প্রক্টোরিয়াল টিম ঘটনাস্থলে গেছে, পুলিশও উদ্যান এলাকায় অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি, সিসিটিভি ফুটেজ পরীক্ষা চলছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, রাত সোয়া ৮টার দিকে প্রথম বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। পরে আরও একটি বিস্ফোরণ ঘটে বাংলা একাডেমি গেটের সামনে। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে গেছে।

ঘটনার পর থেকে পুরো টিএসসি ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় পুলিশ ও র‌্যাবের টহল জোরদার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার ঘোষণা দিয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পিরোজপুরে গর্ত খুঁড়তে গিয়ে মাটি ধসে ২ শ্রমিকের মৃত্যু
দর্শনা সীমান্তে ‘পুশইন’, নারী ও শিশুসহ আটক ১০
লক্ষ্মীপুরে ধর্ষণের অভিযোগ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
প্রেমের টানে টাঙ্গাইলে চীনা স্কুলশিক্ষক
যুক্তরাষ্ট্রে রাসায়নিক ট্যাংক বিস্ফোরণে নিহত বেড়ে ১১
৪০০ টাকায় কেনা চামড়া বিক্রি ১৫০ টাকায়
মে মাসে মব সহিংসতায় সর্বোচ্চ ৩২ মৃত্যু: এমএসএফ
প্রাণনাশের শঙ্কায় ঈদে বাড়ি যাননি এনসিপি নেত্রী বর্ষা
জাতিসংঘের সর্বোচ্চ সম্মানে ভূষিত হচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
জ্বালানি তেলের নতুন দাম, লিটারপ্রতি বাড়লো ৫ টাকা
জিয়াউর রহমান ও বাংলাদেশ একে অপরের পরিপূরক: মির্জা ফখরুল
দুঃসংবাদ পিছু ছাড়ছেনা জ্যাকলিনের!
সামনে চ্যালেঞ্জিং সময়, দায়িত্বশীল না হলে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী
পিএসজির শিরোপা উদযাপন ঘিরে ফ্রান্সজুড়ে তাণ্ডব
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
দিল্লিতে পাঁচতলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে শতাধিক শিক্ষার্থী