Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৯, ২৪ অক্টোবর ২০২৫

আপডেট: ০০:৫০, ২৪ অক্টোবর ২০২৫

৪৩তম বিসিএস নন-ক্যাডার চাকরিপ্রত্যাশীদের বাংলামোটরে সড়ক অবরোধ

৪৩তম বিসিএস নন-ক্যাডার চাকরিপ্রত্যাশীদের বাংলামোটরে সড়ক অবরোধ
ছবি: সংগৃহীত

রাজধানীর বাংলামোটর এলাকায় রাতের ব্যস্ত সড়ক দখল করে বিক্ষোভে নেমেছেন ৪৩তম বিসিএসের নন-ক্যাডার চাকরিপ্রার্থীরা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত ১১টার দিকে তারা আকস্মিকভাবে সড়ক অবরোধ করে বসে পড়েন এবং ‘বিশেষ বিধিমালা–২০২৫’ দ্রুত অনুমোদনের দাবি জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল ও স্লোগানে রাতের শহর সরব হয়ে ওঠে। অবরোধের কারণে বাংলামোটর-মৎস্যভবন ও কারওয়ান বাজারমুখী রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। আন্দোলনকারীরা সড়কে বসে ‘বিধিমালা অনুমোদন না হলে বাড়ি ফিরবো না’ স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, ৪৩তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগের জন্য প্রণীত বিশেষ বিধিমালা দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ফলে যোগ্য হয়েও তারা নিয়োগ থেকে বঞ্চিত হচ্ছেন। তারা বলেন, আমরা যোগ্যতা প্রমাণ করেছি, এখন শুধু প্রশাসনিক বিলম্বে আমাদের ভবিষ্যৎ ঝুলে আছে।

এর আগে গত মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) কার্যালয়ের সামনেও একই দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন এ চাকরিপ্রার্থীরা। সেখান থেকে তারা দুটি মূল দাবি উত্থাপন করেন—

  • ৪৩তম বিসিএসের পূর্ণাঙ্গ নন-ক্যাডার তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে।
  • জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রেরিত অধিযাচিত শূন্য পদে দ্রুততম সময়ে নন-ক্যাডার প্রার্থীদের সুপারিশ করতে হবে।

চাকরিপ্রার্থীরা অভিযোগ করেন, বারবার আশ্বাস দেয়া হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি পিএসসি বা জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে হতাশা ও ক্ষোভ বাড়ছে নন-ক্যাডার প্রার্থীদের মধ্যে।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বিশেষ বিধিমালা অনুমোদন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। প্রয়োজন হলে আমরা শাহবাগ পর্যন্ত পদযাত্রা করবো।

পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মিঠামইনে কুপিয়ে হত্যা বিএনপি নেতা জাহাঙ্গীরকে
দুর্দান্ত প্রত্যাবর্তনে ফাইনালে আর্জেন্টিনা
সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’: প্রধানমন্ত্রী
আজ জুলাই শহীদ দিবস: রাষ্ট্রীয় শোক পালন
জামায়াতে যোগ দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
ফ্যাসিবাদ ঠেকাতে জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর
ডিসেম্বরে ফিরলে বিমানবন্দরে গ্রেফতার, রায় কার্যকর হবে: নাহিদ
মার্কিন সিনেটে ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা
ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ
কাশিয়ানীতে বিএনপি নেতাদের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলা
মেট্রোরেলের ৪ পিলারের বিয়ারিং প্যাড ঝুঁকিতে
ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই
ফ্রান্সকে কাঁদিয়ে স্বপ্নের ফাইনালে স্পেন
নরসিংদীতে ২ মাসের শিশুর পা ভেঙ্গে দিলো আপন চাচি!
ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ‘ফেত নাসিওনাল’
বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই, ঢুকলেই গ্রেফতার: আইনমন্ত্রী