Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪২, ৩১ জুলাই ২০২৫

জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ

জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ
ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগ মোড়ে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টার দিকে অবরোধ কর্মসূচি পালন করেছেন ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ধারী আন্দোলনকারীরা। লাল-সবুজ পতাকা হাতে শতাধিক মানুষ ব্যানার নিয়ে অবস্থান নিলে গুরুত্বপূর্ণ ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

অবরোধস্থলে পুলিশ মোতায়েন থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা সতর্ক অবস্থান নেয়। শাহবাগ থানার ওসি খালিদ মনসুর জানান, অবরোধের কারণে শাহবাগ মোড় ও আশপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।

জুলাই যোদ্ধাদের দাবি, দীর্ঘদিন ধরে আহত ও শহীদ পরিবারের অধিকার হিসেবে ‘জুলাই সনদ’ ঘোষণার দাবি জানানো হলেও সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয়নি। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দাবি আদায় না হলে শাহবাগে অস্থায়ী মঞ্চ স্থাপন করে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি চালানো হবে।

এদিকে বৃহস্পতিবার জাতীয় ঐকমত্য কমিশন দ্বিতীয় দফা আলোচনা শেষে জুলাই সনদের খসড়া চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে। তবে খসড়ার কয়েকটি ধারা নিয়ে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ আপত্তি জানিয়েছে।

জুলাই সনদ নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট না হওয়ায় উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়া-খালেদাকে নিয়ে ৩ বই রাখার নির্দেশ
ইনানীতে রিসোর্টে আগুন, নিহত বেড়ে ১০
মিষ্টির আসনে এমপি হতে চান বিএনপির ৭০ নেত্রী
লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ
পাঁচ দিনেই বিদায় ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়ার!
মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন