Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৮, ২৯ জানুয়ারি ২০২৬

তিন শতাধিক স্বেচ্ছা রক্তদাতা পেলেন কোয়ান্টামের সম্মাননা

তিন শতাধিক স্বেচ্ছা রক্তদাতা পেলেন কোয়ান্টামের সম্মাননা
ছবি: সংগৃহীত

রাজধানীর কাকরাইলস্থ আইডিইবি মিলনায়তনে বুধবার (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত কোয়ান্টাম ফাউন্ডেশন আয়োজিত স্বেচ্ছা রক্তদাতা সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী।

উপাচার্য অনুষ্ঠানে রক্তদাতাদের হাতে সম্মাননা সনদ, ক্রেস্ট ও মেডেল তুলে দেন এবং তাদের মানবিক প্রচেষ্টা প্রশংসা করেন। কোয়ান্টাম ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বেচ্ছা রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং দেশের তরুণদের রক্তদান কার্যক্রমে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে ‘ও’ পজেটিভ গ্রুপের ২৬ বারের রক্তদাতা মো. আহসানুল হক ফাহিম রক্তদানের অনুভূতি শেয়ার করেন। এছাড়া থ্যালাসেমিয়া আক্রান্ত নিয়মিত রক্তগ্রহীতা রাকিবুল ইসলাম রুশোর স্ত্রী সোনিয়া রেজিনা দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের পরিচালক মোটিভেশন এম রেজাউল হাসান সভাপতিত্ব করেন। স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের কো-অর্ডিনেটর ডা. মনিরুজ্জামান স্বাগত বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, ২০০০ সালে কোয়ান্টাম ল্যাব প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত তারা মুমূর্ষ মানুষের সেবায় ১৭ লাখ ৬৭ হাজার ৬শ ইউনিট রক্ত ও রক্ত উপাদান সরবরাহ করেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা