Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৩, ২৮ অক্টোবর ২০২৫

৫০ বার রক্তদানে সময় লাগে ১৮ বছর

৪ জনের জীবন বাঁচাতে পারে এক রক্তদাতা

৪ জনের জীবন বাঁচাতে পারে এক রক্তদাতা
ছবি: সংগৃহীত

একজন মানুষ নিয়মিতভাবে রক্তদান করলে নিজের রক্তে বাঁচাতে পারেন অন্তত চারজনের জীবন। আর ধারাবাহিকভাবে রক্তদান করলে গড়ে ২৫ বার রক্ত দিতে সময় লাগে প্রায় ৯ বছর, ৫০ বার রক্ত দিতে প্রায় ১৮ বছর, আর রক্তদানের সেঞ্চুরি করতে লাগে টানা ৩৬ বছর।

স্বেচ্ছাসেবী সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশন আয়োজিত তিন শতাধিক স্বেচ্ছা রক্তদাতা সম্মাননা অনুষ্ঠানে এমন তথ্য তুলে ধরেন আলোচকরা। মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম. আর. কবির। তিনি বলেন, 

একজন দাতার বছরের পর বছর রক্ত দিয়ে যাওয়া নিঃসন্দেহে এক অসাধারণ মানবিক সেবা। এটি শুধু রক্তদান নয়, জীবনদানের সমান।

তিনি আরও বলেন, পার্শ্ববর্তী দেশ ভুটান রক্তচাহিদায় স্বয়ংসম্পূর্ণ হলেও বাংলাদেশের মতো বৃহৎ জনসংখ্যার দেশে এখনও রক্তের ঘাটতি রয়ে গেছে। এজন্য তরুণদের স্বেচ্ছা রক্তদানে আরও বেশি করে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে কমপক্ষে তিনবার রক্তদাতাদের ‘লাইফ লং’, ১০ বারের দাতাদের ‘সিলভার’, ২৫ বারের দাতাদের ‘গোল্ডেন’ এবং ৫০ বারের দাতাদের ‘প্লাটিনাম ক্লাব’-এর সদস্য হিসেবে সম্মাননা প্রদান করা হয়। তিন শতাধিক দাতার হাতে সম্মাননা সনদ, ক্রেস্ট ও মেডেল তুলে দেন প্রধান অতিথি।

রক্তদানের অভিজ্ঞতা তুলে ধরেন ‘বি’ পজেটিভ গ্রুপের ২৫ বারের দাতা রুমানা হক। তিনি বলেন, 

রক্ত দেয়া মানে শুধু কারও জীবন বাঁচানো নয়, এটা এক ধরনের আত্মতৃপ্তি। 

এসময় থ্যালাসেমিয়া আক্রান্ত রক্তগ্রহীতা খাদিজা আক্তার মলি দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কোয়ান্টামের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সংগঠনটির মাধ্যমে অন্তত ২ হাজার ৯৫৯ জন ২৫ বারের বেশি রক্ত দিয়েছেন এবং ১৫২ জন দাতা ৫০ বারের প্লাটিনাম ক্লাবে পৌঁছেছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের পরিচালক এম. রেজাউল হাসান এবং স্বাগত বক্তব্য রাখেন কার্যক্রমের কো-অর্ডিনেটর ডা. মনিরুজ্জামান। বক্তারা বলেন, রক্তদানের ফলে শরীরের কোনো ক্ষতি হয় না; বরং এটি শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে সহায়তা করে।

তারা তরুণ সমাজকে আহ্বান জানান, দেশের রক্তচাহিদা পূরণে মানবিক এ সেবায় এগিয়ে আসতে, কারণ একজন নিয়মিত রক্তদাতার হাত দিয়েই সৃষ্টি হয় বাঁচার নতুন আশা।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা