Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৯, ২৬ সেপ্টেম্বর ২০২৬

দুর্গাপূজায় টানা ৭ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে

দুর্গাপূজায় টানা ৭ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে
ফাইল ছবি

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা সাত দিনের ছুটি পেতে যাচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় আগামী ১৮ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা সাত দিন বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ অক্টোবর (রোববার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। এর পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে সব মিলিয়ে শিক্ষার্থীরা টানা সাত দিনের ছুটি পাবে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়েও একই সময়ে ছুটি থাকছে। প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও টানা সাত দিনের ছুটি ভোগ করবে।

অন্যদিকে, দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্যও সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে ছুটি রয়েছে। এর সঙ্গে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি এবং প্রযোজ্য ক্ষেত্রে ঐচ্ছিক ছুটি যুক্ত করে টানা ছুটি কাটানোর সুযোগ থাকছে। তবে সরকারি চাকরিজীবীদের মোট ছুটির মেয়াদ নির্ভর করবে তারা ধর্মীয় ঐচ্ছিক ছুটি বা অতিরিক্ত ছুটি নিচ্ছেন কি না, তার ওপর।

সম্প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকায় সংশোধন আনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। গত ২০ সেপ্টেম্বর জারি করা সংশোধিত প্রজ্ঞাপনে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটির তারিখ পরিবর্তন করা হয়। তবে শারদীয় দুর্গাপূজার ছুটির সময়সূচিতে কোনও পরিবর্তন আনা হয়নি।

ফলে নির্ধারিত সূচি অনুযায়ী, ১৮ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা সাত দিন ছুটি শেষে ২৫ অক্টোবর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান শুরু হওয়ার কথা রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বদলির পরও চার্জশিট, মোহাম্মদপুরে এসআইয়ের বিরুদ্ধে তদন্ত
ফ্লাইটের আগে মদ্যপ অবস্থায় এয়ার ইন্ডিয়ার পাইলট আটক
নেতানিয়াহুর ভাষণ বর্জন করা দেশের তালিকা প্রকাশ ইসরায়েলের
প্রাথমিক শিক্ষক নিয়োগে ভেরিফিকেশন নিয়ে জামায়াতের প্রশ্ন
আপা আপা করিস না, আপা আর আসবে না-স্লোগান হবিগঞ্জ বিএনপির
ভেরিফিকেশনের নামে তরুণের স্বপ্ন ধূলিসাৎ করা হয়েছে: নাহিদ ইসলাম
জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্ণাঙ্গ ভাষণ
বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
ফিফা সংস্কারের দাবি ইউরোপের শীর্ষ চার লিগের
ককটেল সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেফতার
রাতে বাইরে, ভোরে কারাগারে-এটা দেখাই আমার জন্য কাল হয়েছে: তানভীর
দুর্গাপূজায় টানা ৭ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে
৪৮ ঘণ্টার মধ্যে সিইসির পদত্যাগ দাবি, ভারতজুড়ে আন্দোলনের হুমকি
৩ মডেলের আইফোন ব্যবহারকারীরা পাবেন ত্রিশ হাজার কোটি টাকা
লঞ্চ ভাড়া বাড়লো ৮ শতাংশ, বৃহস্পতিবার থেকেই কার্যকর
নেতানিয়াহুর বক্তব্যে জাতিসংঘে ব্যাপক ওয়াকআউট