Sobar Desh | সবার দেশ মো. ফজলে রাব্বি, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: ০১:১১, ১৪ ডিসেম্বর ২০২৫

হাদির ওপর হামলায় বাগাতিপাড়ায় বিএনপি-এনসিপির প্রতিবাদ মিছিল

হাদির ওপর হামলায় বাগাতিপাড়ায় বিএনপি-এনসিপির প্রতিবাদ মিছিল
ছবি: সবার দেশ

জুলাইযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর নৃশংস হামলার প্রতিবাদে নাটোরের বাগাতিপাড়ায় বিএনপি ও এনসিপি উপজেলা শাখার আয়োজনে প্রতিবাদ মিছিল ও তার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার মালঞ্চি বাজারে প্রতিবাদ মিছিল করেছে উপজেলা বিএনপি। একই সময়ে উপজেলা প্রেসক্লাবের সামনে পৃথক ভাবে প্রতিবাদ সভা করেছে এনসিপির উপজেলা শাখার নেতারা। বিএনপির মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন এবং সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান। 

অন্যদিকে এনসিপির প্রতিবাদ সভায় উপজেলা শাখার আহবায়ক প্রভাষক আরিফুল ইসলাম তপু সভাপতিত্বে উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক সাজদার রহমান, সদস্য সচিব মুনজুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্ম আহবায়ক মোনায়েম ইসলাম রুমী ও মাশরাফি বিন মোস্তফা সাফাতসহ স্থানীয় নাগরিকরা অংশগ্রহণ করেন।

প্রতিবাদ সভায় প্রভাষক আরিফুল ইসলাম তপু বলেন, শরীফ ওসমান হাদির ওপর হামলা গণতন্ত্র ও নাগরিক অধিকারের কণ্ঠ রোধের অপচেষ্টা। অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

পরে শরীফ ওসমান হাদীর দ্রুত সুস্থতা কামনায় প্রেসক্লাবে বিশেষ দোয়া করেন এনসিপি নেতারা।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিতর্ককে পেছনে ফেলে ‘লক আপ ২’-এর চ্যাম্পিয়ন শ্রেয়া কালরা
পতনের আগেই স্বজনদের নিরাপদে সরিয়ে নেন হাসিনা
জুলাই স্মৃতি জাদুঘর উন্মুক্ত; অনলাইনে টিকিট কাটবেন যেভাবে
বাবরের নেতৃত্বে দাপুটে জয় পাকিস্তানের, সিরিজ শেষ সমতায়
পথ হারালে জুলাই জাদুঘরে এসে আবার পথ খুঁজে নেবো: ড. ইউনূস
জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ‘ত্রুটি’ নিয়ে দুঃখ প্রকাশ
জকসুর স্বাস্থ্য সম্পাদকের ওপর ছাত্রদলের হামলা
হাসিনার বক্তব্য ১০ মিনিটও শুনলেন না ৪৪ হাজার দর্শক
সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনে জীবন দেবোব: জামায়াত আমির
খুনি হাসিনাকে বক্তব্যের সুযোগ দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা
সাকিবের মাগুরার বাড়িতে হামলা, ভাঙচুর
গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণকেই ফিরিয়ে দিতে হবে: নাহিদ
আবু সাঈদের ছবি ছাড়া কোনও প্রামাণ্যচিত্র নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
জুলাই ডকুমেন্টারিতে বিকৃতি, ক্ষমা চেয়ে সংশোধনের ঘোষণা মন্ত্রীর
বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জুলাইযোদ্ধাকে মারধর করে বের করে দিলো বিএনপি