Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০২:২২, ৯ মার্চ ২০২৬

বেনাপোলের বড় আঁচড়ায় ড্রেনেজ প্রকল্প

বেনাপোলের বড় আঁচড়ায় ড্রেনেজ প্রকল্পে রাস্তা খুঁড়ে রাখায় ছয় মাস ধরে গ্রামবাসীর দুর্ভোগ

বেনাপোলের বড় আঁচড়ায় ড্রেনেজ প্রকল্পে রাস্তা খুঁড়ে রাখায় ছয় মাস ধরে গ্রামবাসীর দুর্ভোগ
ছবি: সবার দেশ

বেনাপোল পৌরসভার ৯ নং ওয়ার্ডের বড়আঁচড়া ঈদগাহ হতে চারাবটতলা পর্যন্ত দীর্ঘ ২ কিলোমিটার গুরুত্বপূর্ণ রাস্তাটি এখন সাধারণ মানুষ ও যানবাহন চলাচলের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। ড্রেনেজ নির্মাণের নামে রাস্তা খুঁড়ে দীর্ঘ ৬ মাস ফেলে রাখায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দা ও কৃষকরা।

গত ১২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বেনাপোল পৌরসভার পক্ষ থেকে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের কথা বলে রাস্তার একপাশ খুঁড়ে রাখা হয়। কিন্তু খোঁড়াখুঁড়ির পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও রাস্তাটি সংস্কার বা ড্রেন নির্মাণের কোনও কার্যকর উদ্যোগ নেয়নি পৌর কর্তৃপক্ষ।

খুঁড়ে রাখা গর্তের কারণে নতুন এ পাকা রাস্তাটির বিভিন্ন অংশ ধসে গিয়ে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। ২ কিলোমিটার এ পথে এখন রিকশা, ইজিবাইক বা জরুরি যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
 
রাস্তার পাশেই রয়েছে বিশাল কৃষি মাঠ। বর্তমানে বোরো মৌসুম চললেও রাস্তা খননের কারণে কৃষকরা জমিতে সার, কীটনাশক বা প্রয়োজনীয় কৃষি উপকরণ নিয়ে যেতে পারছেন না। এমনকি উৎপাদিত ফসল বাজারে নেয়া বা ক্ষেতের পরিচর্যা করতে গিয়ে তাদের চরম বিপাকে পড়তে হচ্ছে।
 
চারাবটতলা এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান, রাস্তা বেহাল হওয়ায় ক্রেতারা এ পথে আসতে চান না, ফলে তাদের জীবনযাত্রায় টানাপোড়েন শুরু হয়েছে।

ওই এলাকার কৃষক আব্দুল মালেক বলেন, পৌরসভা রাস্তা খুঁড়ে রাখার পর আর কেউ খোঁজ নিতে আসেনি। আমরা বোরো ধানের আবাদ নিয়ে খুব চিন্তায় আছি। সার-বীজ নিয়ে জমিতে যাওয়ার মতো পরিস্থিতি নেই।

দীর্ঘ ৬ মাস পার হয়ে গেলেও কাজ শুরু না হওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। জনবহুল এ গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত মেরামত করে চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন ৯ নং ওয়ার্ডের বাসিন্দারা।
 
এ ব্যাপারে বেনাপোল পৌরসভার ইঞ্জিনিয়ার মো. মোশারফ হোসেন বলেন,ড্রেনেজ প্রকল্পটির ডিজাইন উন্নত করার লক্ষে কিছুটা সময় বিলম্বিত হচ্ছে। পবিত্র ঈদুল ফিতরের পরই রাস্তা ও ড্রেনেজের কাজ দ্রুত শুরু হবে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

তেল সংকটে স্বস্তি ‘তেল কই’ অ্যাপ
কোম্পানীগঞ্জে শিক্ষক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
যশোরে প্রশিক্ষণ বিমানে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ
ঢাকা ওয়াসার নতুন এমডি মুহা. মনিরুজ্জামান
সংসদের আসন্ন অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হবে
গাজায় অবরোধ ভাঙতে বাংলাদেশি ফ্লোটিলা, প্রধানমন্ত্রীর সংহতি
যুদ্ধের আতঙ্কে পোষা প্রাণী ফেলে দুবাই ছাড়ছেন বাসিন্দারা
বিএনপিকে ধন্যবাদ জানালেন নাসীরুদ্দীন পাটওয়ারী
হাদি হত্যাকারীদের ফেরাতে কূটনৈতিক তৎপরতা চলছে: আইজিপি
একসঙ্গে ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর
কাতার-সৌদি-দুবাই-বাহরাইনে ইরানের মুহুর্মুহু হামলা
সলিমপুর অভিযান: বোরকা পরে পালালেন শীর্ষ সন্ত্রাসী ইয়াছিন
রাজশাহীতে সিএনজি-ভটভটির সংঘর্ষে নিহত ৩, আহত ২
হাদির হত্যাকারীদের গ্রেফতার নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপার
যে কারণে নতুন ফেসবুক খুললেন ডাকসু নেত্রী জুমা
চট্টগ্রামে ভোর থেকে যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান
হাদির খুনিদের দেশে এনে শাস্তির দাবি সাদিক কায়েমের
মোজতবা খামেনির প্রতি আনুগত্য ঘোষণা ইরানের বিপ্লবী গার্ডের
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি