Sobar Desh | সবার দেশ মাগুরা প্রতিনিধি

প্রকাশিত: ০২:২৬, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

মাগুরায় অফিস ভাঙচুর

ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ

ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ
ছবি: সংগৃহীত

ঈদ উপলক্ষে ভিজিএফ চালের কার্ড ভাগাভাগিকে কেন্দ্র করে মাগুরায় পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতের এ সংঘর্ষে অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জন্য পৌর বিএনপির পক্ষ থেকে প্রায় ৩০০ জনের জন্য ভিজিএফ কার্ড বরাদ্দ করা হয়। বুধবার বেলা ১১টার দিকে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল হোসাইন কার্ড বিতরণের বিষয়ে আলোচনা করতে ওয়ার্ড বিএনপি কার্যালয়ে যান।

এ সময় বরাদ্দের কার্ডের একটি অংশ দাবি করেন আবুল হোসেন আবু নামের এক বিএনপি কর্মী। কিন্তু ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ তরিকুল ইসলাম তাকে কার্ড দিতে অপারগতা প্রকাশ করলে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়।

পরে বুধবার রাত ৮টার দিকে বাটিকাডাঙ্গা এলাকায় বিএনপি কার্যালয়ের সামনে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় ধারালো অস্ত্রের আঘাতে ওয়ার্ড বিএনপি সভাপতি শেখ তরিকুল ইসলাম গুরুতর আহত হন। এছাড়া আসলাম, বাকের, দেলোয়ার, ইয়াছিন, রহিলসহ আরও অন্তত ১০ জন আহত হন। আহতদের মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক জানান, এলাকায় পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে।

পুলিশ ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

ফ্রান্সকে কাঁদিয়ে স্বপ্নের ফাইনালে স্পেন
নরসিংদীতে ২ মাসের শিশুর পা ভেঙ্গে দিলো আপন চাচি!
ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ‘ফেত নাসিওনাল’
বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই, ঢুকলেই গ্রেফতার: আইনমন্ত্রী
সংবিধানে গণভোট না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: জামায়াত আমির
শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর
ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিলো বলেই আপনারা মন্ত্রী: হাসনাত
হাসিনা দেশে ফিরলেই রায় কার্যকর: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারকে বিদায় করেছে: প্রধানমন্ত্রী
বিএনপি কি একদলীয় শাসনের পথে?—প্রশ্ন আখতার হোসেনের
সংসদের ছাদ চুইয়ে পানি, আমার ঘরেও বাটি রাখতে হয়—ডেপুটি স্পিকার
স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সংবিধান সংশোধন কমিটি
মডেল মসজিদের নামে আওয়ামী লুটপাটের তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
২ কোটি টাকা চাঁদা না দেয়ায় ভাঙচুর-লুট
অভিনেত্রী শ্রাবন্তীর পিএস ধর্ষণের অভিযোগে গ্রেফতার
সাগরে ট্রলারডুবিতে চারজনের লাশ উদ্ধার, নিখোঁজ ১
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ ঘিরে ইতিহাসের উত্তাপ আবারও মাঠে