Sobar Desh | সবার দেশ চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: ০০:২২, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

টেন্ডার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

টেন্ডার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫
ছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভায় হাট-বাজার ইজারার টেন্ডার প্রক্রিয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ছেঙ্গারচর পৌরসভায় হাট-বাজার, গরুর বাজার, মাছ বাজার এবং পাঁচটি সিএনজি স্ট্যান্ডের ইজারার সিডিউল জমা দেয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষ বাধে।

স্থানীয় সূত্রে জানা যায়, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী ও পৌর যুবদলের আহ্বায়ক উজ্জল ফরাজী গ্রুপের সঙ্গে পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ফরাজী এবং বিএনপি নেতা আমিনুল হক সরকারসহ অপর পক্ষের বিরোধ দেখা দেয়। অভিযোগ রয়েছে, এক পক্ষ অন্য পক্ষকে সিডিউল জমা দিতে বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পরে সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের সময় যৌথ বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেনাবাহিনীর লাঠিচার্জের সময় বদরুজ্জামান (৫৫), সায়েম (২০) ও সফিউল্লাহ (৩৫)সহ অন্তত পাঁচজন আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী দাবি করেন, সিডিউল জমা দেয়ার সময়সীমা ছিলো দুপুর ১টা পর্যন্ত। নির্ধারিত সময় পার হওয়ার পর কয়েকজন সিডিউল নিয়ে এলে তারা বাধা দেন। এতে তাদের কর্মী সফিউল্লাহকে মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।

অপরদিকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল হক সরকার ও পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া প্রধান অভিযোগ করেন, প্রশাসনের কারসাজিতে একপক্ষের সিডিউল গ্রহণ করা হয়েছে। তাদের দাবি, টেন্ডারের বাক্স উপজেলা, থানা ও পৌরসভায় রাখার কথা থাকলেও শুধু পৌরসভায় রাখা হয়। তারা আরও অভিযোগ করেন, সিডিউল জমা দিতে গেলে যুবদল নেতারা তাদের লোকজনের ওপর হামলা চালিয়ে বদরুজ্জামানকে রক্তাক্ত জখমসহ কয়েকজনকে আহত করেন।

তাদের দাবি, ছেঙ্গারচর পৌরসভার হাট-বাজার ইজারা বাতিল করে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হোক।

মতলব উত্তর থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ মণ্ডল বলেন, সিডিউল জমা নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনো থানায় কোনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ছেঙ্গারচর পৌর প্রশাসক মাহমুদা কুলসুম মনি বলেন, এক পক্ষ অন্য পক্ষকে বাধা দেয়ার বিষয়টি তিনি জেনেছেন। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত ছিলো। নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে সংশ্লিষ্টরা উপস্থিত হয়েছিল বলেও জানান তিনি। সিডিউল জমা দিতে না পারলে আইনগত ব্যবস্থা নেয়ার সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও জানান, ছেঙ্গারচর পৌরসভায় হাট-বাজার ইজারার সাতটি স্থানের বিপরীতে সাতটি সিডিউল জমা পড়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা