Sobar Desh | সবার দেশ রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ০৬:০৬, ৮ মার্চ ২০২৬

ইমাম নিয়োগকে কেন্দ্র করে উত্তেজনা, মহাসড়ক অবরোধ

রাজশাহীতে বিএনপি–জামায়াত সংঘর্ষে নিহত ১

রাজশাহীতে বিএনপি–জামায়াত সংঘর্ষে নিহত ১
ছবি: সংগৃহীত

রাজশাহীর মোহনপুর উপজেলায় ঈদের নামাজের ইমাম নিয়োগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আলাউদ্দিন নামে জামায়াতের এক কর্মী নিহত হয়েছেন।

শনিবার (৭ মার্চ) রাত ৮টার দিকে রাজশাহীর মোহনপুর উপজেলার সাঁকোয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

উপজেলা জামায়াতের আমীর জিএএম আব্দুল আওয়াল বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষে জামায়াতের কর্মী আলাউদ্দিন গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাঁকোয়া ঈদগাহ বড় মসজিদে ঈদের নামাজ পড়ানোর জন্য ইমাম নিয়োগ নিয়ে শনিবার রাতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয়ভাবে উবয় দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় উভয় পক্ষ নিজেদের পছন্দের ব্যক্তিকে ইমাম হিসেবে নিয়োগ দেয়ার দাবি জানালে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে কথা কাটাকাটি থেকে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ শুরু হয়। এতে বেশ কয়েকজন আহত হন।

আহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হলে গুরুতর আহত আলাউদ্দিনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ঘটনার পর বিক্ষুব্ধ জামায়াতের নেতাকর্মীরা রাজশাহী-নওগাঁ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় সড়কে আগুন জ্বালানো হয় এবং একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয় বলে জানা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন বলেন, সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী