Sobar Desh | সবার দেশ গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০১:০২, ১৮ মার্চ ২০২৬

দাম্পত্য কলহের অভিযোগ

স্বামী-সন্তানকে পাশের রুমে আটকে রেখে শিক্ষার্থীর আত্মহত্যা

স্বামী-সন্তানকে পাশের রুমে আটকে রেখে শিক্ষার্থীর আত্মহত্যা
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে দাম্পত্য কলহের জেরে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত দীপা দাস গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টার দিকে গোপালগঞ্জ শহরতলীর ঘোনাপাড়া এলাকায় নিজ বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরে তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামীর সঙ্গে দাম্পত্য কলহের জেরে ঘটনার আগে তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে দীপা তার স্বামী ও সন্তানকে একটি কক্ষে আটকে রেখে পাশের ঘরে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে স্বজনরা দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষকরা জানান, ঘটনার খবর পেয়ে তারা হাসপাতালে যান এবং বিষয়টি নিশ্চিত হন। সহপাঠীদের ভাষ্য অনুযায়ী, দীপা একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন এবং তার এমন মৃত্যুতে সহপাঠী ও শিক্ষকরা গভীর শোক প্রকাশ করেছেন।

গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সরোয়ার জানান, ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরেই এ ঘটনা ঘটেছে।

তবে পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মিঠামইনে কুপিয়ে হত্যা বিএনপি নেতা জাহাঙ্গীরকে
দুর্দান্ত প্রত্যাবর্তনে ফাইনালে আর্জেন্টিনা
সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’: প্রধানমন্ত্রী
আজ জুলাই শহীদ দিবস: রাষ্ট্রীয় শোক পালন
জামায়াতে যোগ দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
ফ্যাসিবাদ ঠেকাতে জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর
ডিসেম্বরে ফিরলে বিমানবন্দরে গ্রেফতার, রায় কার্যকর হবে: নাহিদ
মার্কিন সিনেটে ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা
ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ
কাশিয়ানীতে বিএনপি নেতাদের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলা
মেট্রোরেলের ৪ পিলারের বিয়ারিং প্যাড ঝুঁকিতে
ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই
ফ্রান্সকে কাঁদিয়ে স্বপ্নের ফাইনালে স্পেন
নরসিংদীতে ২ মাসের শিশুর পা ভেঙ্গে দিলো আপন চাচি!
ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ‘ফেত নাসিওনাল’
বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই, ঢুকলেই গ্রেফতার: আইনমন্ত্রী