Sobar Desh | সবার দেশ খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪২, ১৫ জুলাই ২০২৫

ট্রেন-ট্রাক সংঘর্ষে নিহত ১, খুলনার সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন

ট্রেন-ট্রাক সংঘর্ষে নিহত ১, খুলনার সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন
ছবি: সংগৃহীত

খুলনায় রেলক্রসিংয়ে ওপর আটকে থাকা ট্রাকের সঙ্গে ট্রেনের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এতে অজ্ঞাত (৬০) এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষের পর থেকে খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

খুলনার আফিল গেট রেলক্রসিংয়ে ট্রেন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে অজ্ঞাত (৬০) এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১৪ জুলাই) রাত পৌনে ৮টার দিকে খানজাহান আলী থানার অন্তর্গত ওই ক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটে। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেস খুলনার দিকে যাচ্ছিলো। পথে আফিল গেটের রেলক্রসিং পার হওয়ার সময় একটি ট্রাক রেললাইনে উঠে পড়ে এবং স্টার্ট বন্ধ হয়ে আটকে যায়। ঠিক সে সময়ই ট্রেনটি এসে ট্রাকটিকে ধাক্কা দেয়, এতে ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, সংঘর্ষে ট্রেনের কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে একজন বয়স্ক ব্যক্তি গুরুতর আহত হন, যাকে স্থানীয়রা খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। লোকমুখে তার মৃত্যুর খবর পাওয়া গেলেও তা নিশ্চিত হওয়া যায়নি।

রেলওয়ে থানার ওসি ফেরদৌস আলম খান বলেন, দুর্ঘটনার পর থেকে সারাদেশের সঙ্গে খুলনার ট্রেন চলাচল বন্ধ রয়েছে। গেটম্যান ওহেদুল ঘটনার পর থেকেই পলাতক।

খুলনা রেলস্টেশনের স্টেশন মাস্টার জাকির হোসেন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। এদিকে রাত ৯টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে ছাড়ার কথা ছিল সুন্দরবন এক্সপ্রেসের। দুর্ঘটনার কারণে তা কিছুটা বিলম্বিত হতে পারে।

রেলওয়ে ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে রেল কর্তৃপক্ষ কাজ করছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য