Sobar Desh | সবার দেশ কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২:১০, ২৭ জানুয়ারি ২০২৬

আপডেট: ১২:১০, ২৭ জানুয়ারি ২০২৬

ভৈরবে  ট্রেন লাইনচ্যুত, ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

ভৈরবে  ট্রেন লাইনচ্যুত, ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরব আউটার স্টেশন এলাকায় চট্টগ্রাম মেইল ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি রেলপথে দীর্ঘ সময় ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে ঢাকা–চট্টগ্রাম, ঢাকা–সিলেট, ঢাকা–নোয়াখালী, ঢাকা–কক্সবাজার ও চট্টগ্রাম–ময়মনসিংহ রুটে ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে। ঘণ্টার পর ঘণ্টা ট্রেন আটকে থাকায় হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগ ও ক্ষোভের মধ্যে পড়েন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ১২টায় ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে আসা চট্টগ্রাম মেইল (ডাউন) ট্রেনটি ভোর আনুমানিক ৩টার দিকে ভৈরব বাজার জংশনে যাত্রাবিরতি শেষে ভৈরব স্টেশন অতিক্রম করে আউটার সিগনাল এলাকায় পৌঁছালে একটি বগির দুটি চাকা বিকট শব্দে লাইনচ্যুত হয়। এতে সঙ্গে সঙ্গে ওই লাইনে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনার প্রায় পাঁচ ঘণ্টা পর আখাউরা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। মঙ্গলবার বেলা ১১টার দিকে একটি চাকা উদ্ধার করা সম্ভব হলেও অপর চাকার উদ্ধার কাজ তখনো চলমান ছিলো। দুর্ঘটনার আট ঘণ্টা পার হয়ে গেলেও রেললাইন পুরোপুরি সচল না হওয়ায় যাত্রীদের দুর্ভোগ আরও বাড়তে থাকে।

এ দুর্ঘটনার প্রভাবে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস, আন্তনগর পারাবত এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস, তিতাস কমিউটার, উপকূল এক্সপ্রেস, চট্টগ্রাম ও কক্সবাজারগামী সোনার বাংলা এক্সপ্রেস, পর্যটক এক্সপ্রেস, মহানগর প্রভাতী এবং কিশোরগঞ্জগামী এগারো সিন্ধুর প্রভাতীসহ অন্তত ৯ থেকে ১০টি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়ে। অনেক ট্রেন ঘণ্টার পর ঘণ্টা স্টেশনে দাঁড়িয়ে থাকায় যাত্রীদের খাবার, পানি ও শৌচাগার সংকটে পড়তে হয়।

ভৈরব রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার মো. আবু ইউসুফ মঙ্গলবার বেলা ১১টার দিকে জানান, উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দুপুর ১টার মধ্যে লাইন পুনরায় সচল করে ধীরে ধীরে ট্রেন চলাচল শুরু করা সম্ভব হতে পারে।

রেলওয়ের এ দীর্ঘসূত্রতা ও বারবার দুর্ঘটনায় যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে দ্রুত উদ্ধার কাজ শেষ করে নিরাপদ ও স্বাভাবিক ট্রেন চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সাড়ে চার ঘণ্টার চেষ্টায় চকবাজারের আগুন নিয়ন্ত্রণে
তাজমিন হত্যা: রাজুকে নিয়ে কুমিল্লা ডিবির নাটকীয়তা
দুর্গাপূজায় মাঠে ১০ হাজার বিজিবি সদস্য
মাদ্রাসায় প্রক্সি শিক্ষক, বেতন নেন ছাত্রদল নেতা
উচ্চস্বরে আজান দেয়ায় ভারতে মুয়াজ্জিন গ্রেফতার
বিধবা কার্ড চালু হলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ
ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত ফ্লাইট বন্ধ
দূর্গাপূজায় ৮দিন বন্ধ থাকবে বেনাপোল দিয়ে আমদানি-রফতানি
ফিফা থেকে ১ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ!
এমপির ছেলে-ভগ্নিপতি ও ভাগ্নের স্ত্রী সার ডিলার
বাসসের পরিচালক নির্বাচিত দিদারুল আলম দিদার
চকবাজারের আগুন ছড়ালো পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
বৃহস্পতিবার থেকে দুই দিন বন্ধ এলপিজি বিক্রি
চুয়েটে ভিসিকে ভেতরে রেখে ভবনে তালা, বিদ্যুৎ বিচ্ছিন্ন
পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি
জি এম কাদেরের গ্রেফতার দাবি, উত্তরায় বিক্ষোভ
‘বার্থডে গার্ল’ লুকে অপুর উষ্ণতা, মাতালেন ভক্তদের
দিল্লিতে ধরপাকড়, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা সিজেপির