Sobar Desh | সবার দেশ দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০৩, ১১ অক্টোবর ২০২৫

আপডেট: ১৭:০৩, ১১ অক্টোবর ২০২৫

পার্বতীপুর লোকোশেডে বিরল দুর্ঘটনা

উদ্ধারে গিয়ে উল্টে গেলো উদ্ধারকারী ট্রেনও

উদ্ধারে গিয়ে উল্টে গেলো উদ্ধারকারী ট্রেনও
ছবি: সংগৃহীত

দিনাজপুরের পার্বতীপুর লোকোশেডে ঘটে গেছে একের পর এক ট্রেন দুর্ঘটনা। সকালে দুটি ইঞ্জিনের মুখোমুখি সংঘর্ষের পর যখন সেগুলো উদ্ধারে বিশেষ রিলিফ ট্রেন আসে, তখন উদ্ধারকারী ট্রেনটিও উল্টে পড়ে—ফলে পুরো এলাকায় চরম বিশৃঙ্খলা ও আতঙ্কের সৃষ্টি হয়।

শনিবার সকাল ৯টার দিকে পার্বতীপুর স্টেশনের অদূরে লোকোশেড এলাকায় দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে দুটি লোকোমেটিভ (ইঞ্জিন) মুখোমুখি ধাক্কা খেয়ে লাইনচ্যুত হয়। এর পরপরই উদ্ধারকাজে অংশ নিতে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে। কিন্তু ভারী ইঞ্জিন তুলতে গিয়ে সেটিও ভারসাম্য হারিয়ে উল্টে যায়।

রেলওয়ের কর্মকর্তারা জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। আহত কেউ রয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে লাইনচ্যুত ইঞ্জিনগুলোর কারণে পার্বতীপুর লোকোশেডে সব ধরনের রেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

এদিকে, ঈশ্বরদী থেকে আরেকটি উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে বলে জানিয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। তারা আশা করছে, নতুন রিলিফ ট্রেন পৌঁছানোর পর ক্ষতিগ্রস্ত ইঞ্জিনগুলো সরিয়ে লাইন সচল করা সম্ভব হবে।

দুর্ঘটনার কারণ তদন্তে রেলওয়ে কর্মকর্তারা প্রাথমিক অনুসন্ধান শুরু করেছেন। ধারণা করা হচ্ছে, সিগন্যাল ত্রুটি বা মানবিক ভুলের কারণে প্রথম সংঘর্ষটি ঘটে থাকতে পারে। তবে চূড়ান্ত কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত