Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪৩, ১৯ মার্চ ২০২৬

ঝিকরগাছায় ভেজাল চানাচুর কারখানায় অভিযান, জরিমানা

ঝিকরগাছায় ভেজাল চানাচুর কারখানায় অভিযান, জরিমানা
ছবি: সবার দেশ

যশোরের ঝিকরগাছা উপজেলার দেউলী গ্রামে গড়ে ওঠা একটি আলোচিত ভেজাল চানাচুর কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও অনিয়মের দায়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

বুধবার (১৮ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা: রনী খাতুন গোপন সংবাদের ভিত্তিতে শংকরপুর ইউনিয়নের দেউলী উত্তরপাড়া গ্রামের মাদ্রাসা সংলগ্ন একটি বাড়িতে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে দেখা যায়, ‘মারিয়া চানাচুর’ নামের ওই কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর উৎপাদন ও প্যাকেটজাত করা হচ্ছে। এ অপরাধে কারখানার স্বত্বাধিকারী আব্দুস সামাদকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এদিকে অভিযোগ রয়েছে, ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়ে কারখানায় থাকা আখের গুড়, পাটালি, মিশ্রি, ক্ষতিকর রং ও বিভিন্ন কেমিক্যালের কৌটা দ্রুত সরিয়ে ফেলা হয়। তবে এ অভিযোগ অস্বীকার করে আব্দুস সামাদ দাবি করেন, রমজানের শুরুতে কয়েকদিন গুড় ও পাটালি তৈরি করা হলেও বর্তমানে এসব উৎপাদন বন্ধ রয়েছে।

একই দিনে ভোক্তা সাধারণের অভিযোগের ভিত্তিতে এবং নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন ও হাটবাজারেও পৃথকভাবে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ শাহ জালাল আলম, ওসি (তদন্ত) মোহাম্মদ আবু সাঈদ এবং প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলামসহ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

জুলাই বিপ্লব নিয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের প্রকাশিত গ্রন্থে ‘পিনাকী ফ্যাক্টর’
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব: কোন দেশের পণ্যে কত শতাংশ?
যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোয় ডেকে কপাল পুড়লো ওসির
যুক্তরাষ্ট্রে সমুদ্রে বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ ৬ জনের মৃত্যু
আ.লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার দাবিতে হাইকোর্টে রিট
শিয়ালের হামলায় মারা গেলো বিজলী
মেডিক্যালে ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ১৮ ডিসেম্বর
শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা ও প্রত্যর্পণ এক বিষয় নয়: ভারত
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হলে ঢাল হবে চীন: ড. লিউ ইউইন
বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, ঢাকার শেরাটনে কিউএসের আয়োজন
তৃতীয় সংসারও ভাঙছে ন্যান্সির, বিচ্ছেদের ঘোষণা
১৬ ডিসেম্বর বাংলাদেশের নিয়ন্ত্রণ নেবো: পশ্চিমবঙ্গের মন্ত্রী
নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল