Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৮, ৬ নভেম্বর ২০২৫

আপডেট: ১৫:১৯, ৬ নভেম্বর ২০২৫

এক হাজার কোটি টাকার পাচারের অভিযোগ 

স্ত্রী-দুই মেয়েসহ র‍্যাবের সাবেক ডিজি হারুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্ত্রী-দুই মেয়েসহ র‍্যাবের সাবেক ডিজি হারুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ছবি: সংগৃহীত

র‍্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) ব্যারিস্টার মো. হারুন অর রশীদ, তার স্ত্রী ফাতেহা পারভীন লুনা এবং দুই কন্যা ফাহমিদা ফারাহ ফাবিয়া ও নুসরাত যারীন আর্দিতা— এ চারজনের দেশের বাইরে যাওয়া নিষিদ্ধ করেছে আদালত।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের অনুসন্ধান

দুদকের উপসহকারী পরিচালক মো. ইমরান আকন আদালতে আবেদন করেন। ওই আবেদনে উল্লেখ করা হয়, র‍্যাবের সাবেক ডিজি হারুন অর রশীদের বিরুদ্ধে এক হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও পাচারের অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। এজন্য একজন অনুসন্ধান কর্মকর্তা নিয়োগও দেয়া হয়েছে।

পলায়নের আশঙ্কা

দুদকের আবেদনে আরও বলা হয়, বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে অভিযুক্ত হারুন অর রশীদ ও তার পরিবারের সদস্যরা ইতোমধ্যেই পলাতক অবস্থায় আছেন এবং যে কোনো সময় দেশত্যাগ করতে পারেন। তারা বিদেশে পালিয়ে গেলে চলমান অনুসন্ধান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ প্রেক্ষিতে দুদক আদালতের কাছে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চায়। আদালত আবেদনটি মঞ্জুর করে হারুন অর রশীদ, তার স্ত্রী ও দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।

প্রেক্ষাপট

সাম্প্রতিক মাসগুলোতে বিভিন্ন উচ্চপদস্থ সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি, অর্থপাচার ও অবৈধ সম্পদ অনুসন্ধানে গতি এনেছে দুদক। হারুন অর রশীদের বিরুদ্ধে অভিযোগটি বর্তমানে কমিশনের অগ্রাধিকারপ্রাপ্ত কয়েকটি বড় মামলার একটি বলে জানা গেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নেহা বোরাকে মুক্তি দিলো দিল্লি পুলিশ
নারায়ণগঞ্জে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, আহত ১৫
ভারতের জেন-জি আন্দোলনে নাহিদ ইসলামের সংহতি
মোদি সরকারের পতন অনিবার্য: রাহুল গান্ধী
ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকাল স্থগিত
মুক্তি পেলেন মমতা ও কেজরিওয়াল
আলম আরা মিনুর কণ্ঠে ‘কৃষ্ণ কালা’
বেনাপোলে ৭ কোটি টাকার পণ্য পাচার, ঢাকায় আটক
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় শিশুসহ নিহত ৯
নাগরিক সেবার বেহাল, নগর পিতা ঘুমান!
দিল্লিতে যুদ্ধ পরিস্থিতি, হাজার হাজার বিক্ষোভকারী আটক
দিল্লিতে মমতা, কেজরিওয়াল ও পিনারাই আটক!
তাজমিনের সঙ্গে কী ঘটেছিলো সে রাতে, চাঞ্চল্যকর তথ্য সুমনের
ককরোচ জনতা পার্টির নেতারা বললেন, ‘ইনকিলাব জিন্দাবাদ’
প্রশ্ন ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, সড়কে বিক্ষোভ