Sobar Desh | সবার দেশ সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধি 

প্রকাশিত: ১৯:১৯, ৬ ডিসেম্বর ২০২৫

র‍্যাবের অভিযানে ১শ কেজি গাঁজাসহ আটক ২

র‍্যাবের অভিযানে ১শ কেজি গাঁজাসহ আটক ২
ছবি: সবার দেশ

নরসিংদীর রায়পুরা হতে কভার্ড ভ্যান ভর্তি ১০০ (একশত) কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব-১১) নরসিংদী। 

শবিবার (৬ ডিসেম্বর) দুপুরে র‍্যাব-১১ নরসিংদীর ক্যাম্প কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) মো. আরিফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। 

আটককৃতরা হলেন, যশোরের কোতয়ালী থানার ইছালী ইউনিয়নের জগমোহনপুর গ্রামের আ.মান্নানের ছেলে সাজেদুর রহমান ওরফে জনি (৪৫), এবং নিলফামারীর জনঢাকা থানার গুলমুন্ডা ইউনিয়নের তিলাই গ্রামের আসাদ উল্লাহর ছেলে তরিকুল ইসলাম ওরফে রাজন (৩০)। এসময় তাদের কাছ থেকে কভার্ড ভ্যান ভর্তি একশত কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

র‍্যাব কমান্ডার আরিফুল ইসলাম জানান, র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সন্ত্রাস, চাঁদাবাজদের গ্রেফতার, অস্ত্র, মাদক উদ্ধার সহ সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার সকাল সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল রায়পুরা উপজেলার মরজাল বাজারস্হ ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনাকালে একটি হলুদ রংয়ের কভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ভ্যানের ভেতরে কৌশলে লুকানো অবস্থায় ৪টি বড় প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ১০০ (একশত) কেজি গাঁজা সহ গাড়ীর চালকসহ দুইজনকে আটক করতে সক্ষম হন। তিনি আরও জানান, এছাড়াও  তাদের কাছ থেকে নগদ ৯৭০০ টাকা, ৩টি মোবাইল সেট উদ্ধার করা হয়। 

এবিষয়ে রায়পুরা থানায় একটি মাদক আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

সবার দেশ/কেএম

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

জুলাই বিপ্লব নিয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের প্রকাশিত গ্রন্থে ‘পিনাকী ফ্যাক্টর’
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব: কোন দেশের পণ্যে কত শতাংশ?
যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোয় ডেকে কপাল পুড়লো ওসির
যুক্তরাষ্ট্রে সমুদ্রে বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ ৬ জনের মৃত্যু
আ.লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার দাবিতে হাইকোর্টে রিট
শিয়ালের হামলায় মারা গেলো বিজলী
মেডিক্যালে ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ১৮ ডিসেম্বর
শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা ও প্রত্যর্পণ এক বিষয় নয়: ভারত
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হলে ঢাল হবে চীন: ড. লিউ ইউইন
বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, ঢাকার শেরাটনে কিউএসের আয়োজন
তৃতীয় সংসারও ভাঙছে ন্যান্সির, বিচ্ছেদের ঘোষণা
১৬ ডিসেম্বর বাংলাদেশের নিয়ন্ত্রণ নেবো: পশ্চিমবঙ্গের মন্ত্রী
নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল