Sobar Desh | সবার দেশ ভোলা প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪৭, ৩০ জানুয়ারি ২০২৫

ভোলায় বাস ধর্মঘট প্রত্যাহার

ভোলায় বাস ধর্মঘট প্রত্যাহার
ছবি: সংগৃহীত

ভোলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকদের সহিংসতার ঘটনায় জেলা প্রশাসকের মধ্যস্থতায় সমঝোতা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) রাতে জেলা প্রশাসকের কার্যালয়ে বিশেষ সভায় এ সিদ্ধান্ত হয়।

এরপরই বাস মালিক সমিতির ডাকা ধর্মঘট প্রত্যাহার করে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল থেকে জেলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচলের ঘোষণা দেয় বাস মালিক সমিতি।

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালে অবৈধ যান ও স্থাপনা অপসারণকে কেন্দ্র করে বাস ও সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকদের মধ্যে চলমান সহিংসতা নিরসনে বুধবার রাতে বিশেষ সভা ডাকে জেলা প্রশাসন। সন্ধ্যা ৭ টায় শুরু হয়ে এ সভা চলে প্রায় ২ ঘণ্টা। এতে দুই পক্ষের শ্রমিক, বাস মালিক সমিতি, স্থানীয় রাজনৈতিক দলের নেতা, নৌ কন্টিনজেন্ট কমান্ডার, জেলা ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মো. আজাদ জাহানের মধ্যস্থতায় বিষয়টি মিমাংসা হলে ধর্মঘট প্রত্যাহার করে বৃহস্পতিবার সকাল থেকে বাস চলাচলের ঘোষণা দেন বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ফজলুর রহমান। সভার সিদ্ধান্ত অনুযায়ী উভয়পক্ষকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মো. আজাদ জাহান ও পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।

সভায় টার্মিনালের ইজারাদার হিসেবে বাস মালিক সমিতি ব্যবহার করবে। টার্মিনালের পাশের হেলিপ্যাড রোডটি সিএনজি চালকরা ব্যবহার করবেন। সভাশেষে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ফজলুর রহমান মোল্লা আগের মতো শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে উভয়পক্ষ যাত্রী পরিবহনের আশা প্রকাশ করেন। আর সিএনজি ও হালকা যান শ্রমিক সমিতির সভাপতি মাকসুদুর রহমান সভার সিদ্ধান্ত অনুযায়ী শান্তি শৃঙ্খলা বজায় রাখার কথা বলেন।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত