Sobar Desh | সবার দেশ নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ০২:১৯, ১৮ জুলাই ২০২৬

স্বীকারোক্তির দাবি র‌্যাবের

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
ছবি: সংগৃহীত

নরসিংদীর মাধবদীতে তিন মাস বয়সী এক শিশুর পা মুচড়ে দেয়ার ঘটনায় আলোচিত প্রধান আসামি ফারজানা আক্তার লতা বেগমকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। সোশ্যাল মিডিয়ায় নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে আটক করা হয়।

শুক্রবার (১৭ জুলাই) রাত ৮টায় র‌্যাব-১১-এর নরসিংদী সিপিএসসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম।

র‌্যাব জানায়, ভাইরাল ভিডিও বিশ্লেষণ, তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে শুক্রবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে ফারজানা আক্তার লতাকে গ্রেফতার করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নরসিংদীর মাধবদী থানার পাইকারদী এলাকায় পারিবারিক বিরোধের জেরে গত ১১ জুলাই তিন মাস বয়সী শিশুটির ওপর নির্যাতনের ঘটনা ঘটে। শিশুর মায়ের মোবাইল ফোনে গোপনে ধারণ করা ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত চাচি ফারজানা আক্তার লতা শিশুটির পা মুচড়ে গুরুতর আঘাত করছেন।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়। পরে জেলা সমাজসেবা অধিদফতরের প্রবেশন কর্মকর্তা রিজা আক্তার বাদী হয়ে মাধবদী থানায় একটি মামলা দায়ের করেন।

র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারজানা আক্তার লতা ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তিনি তার কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত বলেও জানিয়েছেন।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মাধবদী থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এর আগে ফারজানা আক্তার লতার স্বামী কাউছার আহম্মেদ এবং শ্বশুর আলমাছ মিয়াকেও গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে জমি দখল ইসরায়েলিদের মতো: হাসনাত
কুমিল্লায় জেলার শ্রেষ্ঠ শিক্ষক সোনিয়া সরকার নিপা
আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ড্রেনে লুকিয়েও রক্ষা পেলেন না আ.লীগ নেতা
স্বাস্থ্যকেন্দ্র ভাঙার ঘটনায় বিএনপি এমপির বিরুদ্ধে অভিযোগ নাহিদের
‘যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘে নয়’
নকলায় ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার, স্বজনদের আহাজারি
১৫ বছরেই কোটির বাড়ি, কে এই রুহানিকা?
পিতৃভক্তিতে বাধা হয়ে দাঁড়ায়নি চোর খেতাব
যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইক দুমড়ে মুচড়ে নিহত ২
ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, একদিনে ৮ মৃত্যু
উত্তাল চুয়েট, নতুন ভিসিকে লাল কার্ড প্রদর্শন
স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেয়ায় জামায়াত আমিরের উদ্বেগ
জাসদ কার্যালয়ে বিপুলসংখ্যক আ.লীগ নেতাকর্মী আটক
আওয়ামী লীগ ও হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের: যুক্তরাষ্ট্র
মেঘনায় ট্রলারডুবি, ২ দিন পর ৩ লাশ উদ্ধার