Sobar Desh | সবার দেশ জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০:৫৪, ৪ মার্চ ২০২৫

নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু
প্রতীকি ছবি

নামাজরত অবস্থায় বরকত আলী মুন্সি (৭০) নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।

সোমবার (৩ মার্চ) রাত ৮টার দিকে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পাটাবুগা গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় মসজিদ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পাটাবুগা জামে মসজিদের মুয়াজ্জিন বরকত আলী মুন্সি।

প্রতিদিনের মতো সোমবার মসজিদে গিয়ে এশার নামাজের আযান দেন। এরপর দুই রাকাত সুন্নত নামাজ পড়া শুরু করেন তিনি।

এসময় সেজদারত অবস্থায় মসজিদের মধ্যে লুটিয়ে পড়ে তার মৃত্যু হয়।

নিহতের নাতি হাবিব মিয়া জানান, দীর্ঘদিন ধরে পাটাবুগা জামে মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

সোমবার রাতে এশার নামাজের আজান শেষ করে সুন্নত নামাজ পড়তে বসলে সেজদারত অবস্থায় তার মৃত্যু হয়।

সবার দেশ/এনএন

শীর্ষ সংবাদ:

খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত: রিপোর্ট
ইরানের ক্ষেপণাস্ত্র চুরমার করলো ইসরায়েলের প্রতিরক্ষা, নিহত ৮