Sobar Desh | সবার দেশ সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩৮, ৪ মার্চ ২০২৫

আস্থা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

আস্থা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
ছবি: সবার দেশ

পবিত্র মাহে রমজান উপলক্ষে সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর আস্থা ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এ বছরও। অসহায় হতদরিদ্র  পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। 

সোমবার (৩ মার্চ) অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন আস্থা  ফাউন্ডেশনের সদস্যবৃন্দ। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে খেজুর, চিনি, মুড়ি, ছোলা, সিমাই, চিড়া ইত্যাদি।

প্রতিবছর ফাউন্ডেশন এ ধরনের মহতি কার্যক্রম চালিয়ে যাবে বলে ইচ্ছা প্রকাশ করেছেন আস্থা ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা।

রমজান মাসে রোজাদাররা সেহরী ও  ইফতার করতে পারে সে লক্ষ্যে অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে একটু হাঁসি ফোটাতে  এ উপহারসামগ্রী  বিতরণ করা হয়। এ সময় ভার্চুয়ালী যুক্ত ছিলেন বিষ্ণুপুর আস্থা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা প্রফেসর  মোঃ আব্দুল মজিদ, উপদেষ্টা হাফেজ মাওলানা নাজমুল হুদা এবং উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ। 

আরও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ রেজওয়ান মোড়ল, সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ, কোষাধ্যক্ষ ও আইসিটি বিষয়ক সম্পাদক  মোঃআবু রায়হান কবির, প্রবাসী বিষয়ক সম্পাদক জি এম শারাফাত হোসন প্রমুখ। 

২নং বিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান ও বিষ্ণুপর আস্থা ফাউন্ডেশনের  উপদেষ্টা জনাব মোঃ জাহাঙ্গীর আলমও সরাসরি উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন  ফাউন্ডেশনের সহ -সভাপতি মোঃ মনিরুল ইসলাম, সহ-সভাপতি আবু হাসান,সহ-সভাপতি মোঃ ফেদ্দাউস হোসেন,সাংগঠনিক সম্পাদক মোঃ নাঈম ইসলাম, ক্রিড়াবিষয়ক সম্পাদক  মোঃ মেহেদী হাসান ফাউন্ডেশনের অন্যন্য সদস্যবৃন্দ এবং এলাকার গুরুত্বপূর্ণ  ব্যক্তিবর্গ।

সবার দেশ/এনএন

শীর্ষ সংবাদ:

খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত: রিপোর্ট
ইরানের ক্ষেপণাস্ত্র চুরমার করলো ইসরায়েলের প্রতিরক্ষা, নিহত ৮