Sobar Desh | সবার দেশ সোলায়মান, নাগরপুর  প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০৯, ৩০ এপ্রিল ২০২৫

নাগরপুরে ‘আমার দেশ’ পরিবারের সমর্থনে মানববন্ধন

নাগরপুরে ‘আমার দেশ’ পরিবারের সমর্থনে মানববন্ধন
ছবি: সবার দেশ

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় নাগরপুর উপজেলা মোড়ে আমার দেশ পাঠক ফোরাম-এর আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

নাগরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও আমার দেশ পত্রিকার নাগরপুর প্রতিনিধি মো. জসিউর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন নাগরপুর প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বকুল, সাধারণ সম্পাদক মো. এরশাদ মিয়া, বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা, দৈনিক কালবেলা প্রতিনিধি আব্দুল্লাহ খিজির, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান রানা, যুগ্ম সম্পাদক মো. শহিদুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক আজিজুল হক বাবু এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আল আমিন প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, ৭১ টেলিভিশনের মালিকের প্রত্যক্ষ মদদে আমার দেশ সম্পাদক ও সাংবাদিকদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এসব মামলা অবিলম্বে প্রত্যাহার এবং সংশ্লিষ্ট টেলিভিশনের সম্প্রচার বন্ধের দাবি জানান তারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।

বক্তারা আরও বলেন, সত্যনিষ্ঠ সাংবাদিকতা করতে গিয়ে মাহমুদুর রহমান বারবার হয়রানির শিকার হয়েছেন, এমনকি দেশত্যাগে বাধ্য করা হয়েছে। এখন আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে।

মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক ছাড়াও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার