Sobar Desh | সবার দেশ খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ১৩:২৬, ৩ মে ২০২৫

আপডেট: ১৩:৩৭, ৩ মে ২০২৫

খুলনায় মহিলা দল নেত্রীকে মারধর, কমিটি বাতিল

খুলনায় মহিলা দল নেত্রীকে মারধর, কমিটি বাতিল
ছবি: সংগৃহীত

খুলনায় বিএনপির মহিলা দলের দুই গ্রুপের সংঘর্ষে এক নারী নেত্রীকে মারধর করা হয়েছে। শুক্রবার (২ মে) বিকেলে খুলনা নগরীর কেডি ঘোষ রোডে বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

মহানগর মহিলা দলের যুগ্ম সম্পাদক সৈয়দা আরিফা আশরাফি চুমকি অভিযোগ করেছেন, তিনি সভা শেষে কার্যালয় থেকে বের হচ্ছিলেন। তখন প্রতিপক্ষ গ্রুপের শারমিন, মুন্নী জামান, পুতুল, কাঁকলী, মদিনা, রেশমি ও সালমা তাকে ধাওয়া করে রাস্তায় ফেলে মারধর করেন।

চুমকি দাবি করেন, তারা সবাই মহিলা দলের আরেক নেত্রী আজিজা খানম এলিজার অনুসারী।

এদিকে আজিজা খানম বলেন, কার্যালয়ে কিছু হয়নি। চুমকি গালাগাল করেছিলো, তাই অন্যরা কিছু করেছে বলে শুনেছেন।

বিএনপির মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন জানিয়েছেন, ঘটনার পর মহিলা দলের কমিটি বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য