Sobar Desh | সবার দেশ মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০২:০১, ৯ জুন ২০২৫

যমুনার গর্ভে বিলীন মানিকগঞ্জের তিনতলা স্কুল ভবন

যমুনার গর্ভে বিলীন মানিকগঞ্জের তিনতলা স্কুল ভবন
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ভারাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনতলা ভবন যমুনা নদীর ভাঙনের কবলে পড়ে নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

ঈদের দিন শনিবার (৭ জুন) দুপুরের দিকে পুরো ভবনটি নদীতে তলিয়ে যায়। এতে এলাকার শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে।

রোববার (৮ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী এবিএম খোরশেদ আলম।

স্থানীয় ইউপি সদস্য ওয়াজেদ আলী সরকার জানান, সম্প্রতি যমুনা নদীতে পানি বাড়তে শুরু করলে তীরবর্তী এলাকায় ভাঙন দেখা দেয়। এর প্রভাবে বাঁচামারা ইউনিয়নের ভারাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ভাঙনের ঝুঁকিতে পড়ে। শুরুতে স্কুল ভবনের একাংশ নদীতে ধসে পড়ে। শনিবার দুপুর নাগাদ পুরো তিনতলা ভবনটি নদীতে বিলীন হয়ে যায়।

তিনি আরও জানান, ভবনের ভেতরে থাকা কিছু চেয়ার-টেবিলসহ সামান্য আসবাবপত্র দ্রুত সরিয়ে নেয়া গেলেও বেশিরভাগ মালামাল নদীতে তলিয়ে গেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিয়ান নূরেন বলেন, স্কুল ভবন ধসে পড়ার খবর পাওয়ার পরপরই স্থানীয় প্রকৌশলীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিলো। কিন্তু শনিবার জানতে পারি পুরো ভবনটি নদীতে বিলীন হয়ে গেছে। বর্তমানে ওই এলাকার শিক্ষাকার্যক্রম যাতে বন্ধ না হয় সেজন্য অস্থায়ী বিদ্যালয় চালুর ব্যবস্থা করা হচ্ছে।

স্থানীয়রা জানায়, যমুনার ভাঙন দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। দ্রুত প্রয়োজনীয় প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ না করা হলে আরও শিক্ষা প্রতিষ্ঠান ও বসতবাড়ি নদীগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

উল্লেখ্য, ভারাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ওই এলাকায় অন্যতম পুরনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল। স্থানীয় শিশুদের প্রাথমিক শিক্ষার প্রধান ভরসা ছিল এ স্কুল। স্কুল ভবন ধ্বংস হয়ে যাওয়ায় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে এখন চরম উৎকণ্ঠা বিরাজ করছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত: রিপোর্ট
ইরানের ক্ষেপণাস্ত্র চুরমার করলো ইসরায়েলের প্রতিরক্ষা, নিহত ৮