Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৭, ৩ জুলাই ২০২৫

আপডেট: ১৩:৫২, ৩ জুলাই ২০২৫

মৌলভীবাজার সীমান্তে ফের বিএসএফের পুশ-ইন, আটক ৪৮

মৌলভীবাজার সীমান্তে ফের বিএসএফের পুশ-ইন, আটক ৪৮
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাথল সীমান্ত দিয়ে আবারও ৪৮ জন বাংলাদেশিকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে তাদের আটক করে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

৫২ বিজিবি ব্যাটালিয়নের সূত্র জানায়, বড়লেখা উপজেলার পাল্লাথল পুঞ্জি সীমান্ত এলাকায় ৪৮ জন বাংলাদেশি অবৈধভাবে প্রবেশ করে ঘোরাফেরা করছিলেন। এ সময় বিজিবির টহলদল তাদের আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে ১৮ শিশু, ১৫ নারী ও ১৫ পুরুষ রয়েছেন।

আটককৃতরা জানান, চিকিৎসা ও কাজের উদ্দেশ্যে কুড়িগ্রাম ও যশোর সীমান্ত দিয়ে তারা ভারতে প্রবেশ করেছিলেন। পরে বিএসএফ তাদের ধরে বাংলাদেশে পুশ-ইন করে।

৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা যশোর, বাগেরহাট, চাপাইনবাবগঞ্জ, বরগুনা, বরিশাল ও কুড়িগ্রামের বাসিন্দা বলে জানিয়েছেন। তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাম্প্রতিক সময়ে মৌলভীবাজার সীমান্তে পুশ-ইনের ঘটনা বেড়েছে। জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে এ পর্যন্ত মোট ৪৫২ জনকে আটক করেছে বিজিবি। এর মধ্যে বড়লেখা উপজেলা দিয়ে ৩৪১ জন, জুড়ী দিয়ে ১০ জন, কুলাউড়া দিয়ে ২১ জন, শ্রীমঙ্গল দিয়ে ১৯ জন এবং কমলগঞ্জ উপজেলা দিয়ে ৬১ জন আটক হয়েছেন।

স্থানীয় সূত্র বলছে, অনেকেই সীমান্ত পেরিয়ে দেশে ঢুকলেও বিজিবি বা প্রশাসনের হাতে ধরা পড়ছে না। এতে সীমান্ত এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা