Sobar Desh | সবার দেশ মোঃ গোলাম মোরশেদ, পাঁচবিবি উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ০১:০১, ১৩ জুলাই ২০২৫

আপডেট: ০১:০২, ১৩ জুলাই ২০২৫

ধর্ষনের ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণ, আটক-১

ধর্ষনের ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণ, আটক-১
প্রতীকি ছবি

জয়পুরহাটের পাঁচবিবিতে  চেতনানাশক ঔষধ খাইয়ে এক কিশোরীকে (১৭) ধর্ষণ ও ভিডিওচিত্র ধারণ করার অভিযোগে কুখ্যাত মাদক ব্যবসায়ী আতাউর রহমানের বিরুদ্ধে  শনিবার (১২ জুলাই) কিশোরীর পিতা আরমান মন্ডল  তিন জনের নাম উল্লেখ করে পাঁচবিবি থানায়  ধর্ষন ও পর্ণোগ্রাফি মামলা দায়ের করেছেন। মামলা নং- ১৬/২৫।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ মামলার  ২ নং আসামী সালমা বেগম (৩৫) নামের এক মহিলাকে  গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে নয়টায় উপজেলার বাগজানা ইউনিয়নের কুটুহারা গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত আসামী সালমা বেগম ঐ গ্রামের মোঃ নয়ন উদ্দিন ওরফে নুর মোহাম্মদ বিপ্লবের স্ত্রী। অন্য পলাতক আসামীরা হলেন, উপজেলার পশ্চিম রামচন্দ্র গ্রামের মৃত মফিজ উদ্দিনের পুত্র কুখ্যাত মাদক ব্যবসায়ী আতাউর রহমান ও কুটুহারা গ্রামের মৃত মোফাজ্জলের পুত্র  নয়ন উদ্দিন ওরফে নুর মোহাম্মদ বিপ্লব (৪৫)।

এলাকাবাসী ও মামলা বিবরণে জানা যায়, আতাউর রহমান এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার সহযোগী হিসাবে বিভিন্ন জায়গায় মাদকদ্রব্য সরবরাহ করে নয়ন ও তার স্ত্রী সালমা বেগম।

গত দুই মাস পূর্বে সালমা বেগম প্রতিবেশি আরমান মন্ডলের কিশোরী মেয়ে (১৭)কে নিজ বাড়ীতে কৌশলে ডেকে নেশা জাতীয় দ্রব্য মেশানো ঝালমুড়ি খেতে দেয়। এতে মেয়েটি অচেতন হয়ে পড়ে। এ সুযোগে নয়ন ও তার স্ত্রী সালমা বেগম পূর্ব পরিকল্পিতভাবে ঘরে থাকা আসামী আতাউর রহমানের নিকট তাকে রেখে বাড়ীর মূল ফটকে তালা দিয়ে সরে পড়েন। এ সুযোগে আতাউর কিশোরীকে ঘরের মধ্যে জোরপূর্বক ধর্ষণ করে এবং সেই ধর্ষণের ভিডিও নিজ মোবাইলে ধারণ করে।

এ ঘটনার পর আতাউর মোবাইলে ধারণকৃত ধর্ষণের ভিডিও চিত্র প্রকাশের হুমকি দিয়ে কিশোরীটিকে আরও একাধিকবার ধর্ষণ করে।

ঘটনার দিন শুক্রবার (১১জুলাই)সকালে আবারও নয়ন ও তার স্ত্রী সালমা বেগম কিশোরীকে তাদের বাড়ীতে ডেকে নিয়ে পূর্ব থেকে থাকা আতাউর রহমানের ঘরে ঢুকিয়ে দিয়ে বাহিরে থেকে ছিটকানি লাগিয়ে দেন। এসময়  কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করতে থাকলে তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। এসময় সুযোগ বুঝে আতাউর রহমান সটকে পড়েন।

এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল হোসেন বলেন, এঘটনায় ভিকটিমের পিতা বাদী থানায় মামলা করেছেন। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ তৎপর রয়েছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার