Sobar Desh | সবার দেশ মোঃ গোলাম মোরশেদ, পাঁচবিবি উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৩:২৫, ১২ মে ২০২৫

আপডেট: ১৩:২৬, ১২ মে ২০২৫

মাদকসেবির হামলায় পাঁচবিবির এসআই আহত

মাদকসেবির হামলায় পাঁচবিবির এসআই আহত
ছবি: সবার দেশ

পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের পাটাবুকা গ্রামের রাব্বী ইসলাম নামে এক মাদকসেবীর কাছে থাকা কাঁচি দিয়ে পুলিশের এসআইকে আঘাত করার অভিযোগ পাওয়া গেছে। 

এ ঘটনায় আহত পুলিশের এসআই মো. আলমগীর হোসেনকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে। রোববার (১১ মে) উপজেলার পাটাবুকা সরদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বালিঘাটা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশের দায়িত্বে থাকা হোসেন আলী বলেন, পাটাবুকা গ্রামের এক মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশের এসআই আলমগীর হোসেন ও এক পুলিশ সদস্য রাব্বাী ইসলাম নামের এক মাদকসেবীর বাড়িতে যায়। রাব্বী তখন বাড়িতেই ছিলো। পুলিশের এসআই আলমগীর হোসেন রাব্বীর কাছে জানতে চাইলে রাব্বী বসে থেকে রাগান্বিত হয়ে কথা বলতে থাকেন। তখন পুলিশের এসআই রাব্বীকে দাঁড়িয়ে কথা বলতে বললে সে আরও ক্ষেপে গিয়ে পুলিশের সঙ্গে খারাপ আচরণ করেন। এ সময় রাব্বীর পকেটে থাকা একটি কাঁচি দিয়ে এসআইকে আঘাত করে পালিয়ে যায়। এসময় ওই এসআইয়ের হাতে ও পায়ে জখম হয়েছে। 

ওসি মইনুল ইসলাম বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে একটি কল পেয়ে এসআই আলমগীর পাঁচবিবির পাটাবুকা নামক গ্রামে একটি বিবাদ মীমাংসার জন্য যায়। সেখানে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার সময় হঠাৎ সে উত্তেজিত হয়ে এসআই আলমগীরকে আঘাত করে। এসময় স্থানীয়রা এগিয়ে আসলে সে পালিয়ে যায়। পরবর্তীতে এসআই আলমগীরকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে সুস্থ আছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা