Sobar Desh | সবার দেশ ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২০, ৭ জানুয়ারি ২০২৫

ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস পুকুরে, নিহত ৫

ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস পুকুরে, নিহত ৫
ছবি: সবার দেশ

ফরিদপুরে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাস পুকুরে ছিটকে পড়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। । মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার গেরদা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এখন মৃতদের পরিচয় জানা যায়নি। তারা সকলেই মাইক্রোবাসের যাত্রী ছিলেন।

ফরিদপুর ফায়ার সার্ভিস এর স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, তারা দুপুর ১২টা ২৮ মিনিটে দুর্ঘটনার খবর পান। এরপর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধারকাজে যোগ দেন। দুর্ঘটনায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলে তিনজন মারা যায়। আহতদের হাসপাতালে নেওয়ার পর আরো দুইজন মারা গেছে।

স্থানীয়রা জানান, মাইক্রোবাসটি ফরিদপুর শহরের দিকে যাচ্ছিল। আর ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। ক্রসিংয়ে কোনো লাইনম্যান না থাকায় এমন ‍দুর্ঘটনা ঘটেছে। ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে সড়কের পাশের খাদে গিয়ে পড়ে।

জানা গেছে, দুর্ঘটনার শিকার মাইক্রোবাসটিতে একটি মোবাইল ফোন পাওয়া গেছে। মোবাইলের সূত্রধরে জানা গেছে, মোবাইল ব্যবহারকারীর বাড়ি নারায়ণগঞ্জে। তাই উদ্ধারকারীদের ধারণা, নিহতরা নারায়ণগঞ্জের বাসিন্দা হতে পারেন। তবে তাদের পরিচয় শনাক্তে কাজ চলছে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। 

সবার দেশ/এওয়াই

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ