Sobar Desh | সবার দেশ সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ০০:০৭, ৫ জানুয়ারি ২০২৫

হাসিনার প্রটোকল অফিসারের আত্মীয়ের প্রতারণা

হাসিনার প্রটোকল অফিসারের আত্মীয়ের প্রতারণা
ছবি: সংগৃহীত

সিনিয়র সচিব পদমর্যাদায় মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর বড় ছেলে পরিচয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদবির ও স্কুলে ভর্তিতে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (৩ জানুয়ারি) রাতে সিলেট নগরীর রায়নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত যুবক ফাহিম আহমেদ (২০) মৌলভীবাজার জেলার দেওগাঁও এলাকার রফিক মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বিগত সরকারের প্রধানমন্ত্রী ভারতে পলাতক শেখ হাসিনার প্রটোকল অফিসারের আত্মীয় পরিচয়ে নানা ধরনের প্রতারণার তথ্যও পেয়েছে পুলিশ।

পুলিশ জানায়, অভিযুক্ত ফাহিম আহমেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলির তদবির ও বিভিন্ন স্কুলে ভর্তিসহ আরও বেশ কিছু সরকারি দফতরে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর বড় ছেলে পরিচয় দিয়ে তদবিরের চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে অবহিত করেন তার সাবেক সহকর্মী আবু সুফিয়ান ফারাবী। পরে প্রতারক ফাহিম আহমেদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন মুশফিকুল।

প্রতারণার বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন প্রত্যক্ষদর্শী আবু সুফিয়ান ফারাবী। এরই প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, প্রতারণার বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ প্রতারক চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সবার দেশ/এওয়াই
 

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা
বিতর্ককে পেছনে ফেলে ‘লক আপ ২’-এর চ্যাম্পিয়ন শ্রেয়া কালরা
পতনের আগেই স্বজনদের নিরাপদে সরিয়ে নেন হাসিনা
জুলাই স্মৃতি জাদুঘর উন্মুক্ত; অনলাইনে টিকিট কাটবেন যেভাবে
বাবরের নেতৃত্বে দাপুটে জয় পাকিস্তানের, সিরিজ শেষ সমতায়
পথ হারালে জুলাই জাদুঘরে এসে আবার পথ খুঁজে নেবো: ড. ইউনূস
জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ‘ত্রুটি’ নিয়ে দুঃখ প্রকাশ
জকসুর স্বাস্থ্য সম্পাদকের ওপর ছাত্রদলের হামলা
হাসিনার বক্তব্য ১০ মিনিটও শুনলেন না ৪৪ হাজার দর্শক
সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনে জীবন দেবোব: জামায়াত আমির
খুনি হাসিনাকে বক্তব্যের সুযোগ দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা
সাকিবের মাগুরার বাড়িতে হামলা, ভাঙচুর
গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণকেই ফিরিয়ে দিতে হবে: নাহিদ
আবু সাঈদের ছবি ছাড়া কোনও প্রামাণ্যচিত্র নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
জুলাই ডকুমেন্টারিতে বিকৃতি, ক্ষমা চেয়ে সংশোধনের ঘোষণা মন্ত্রীর
বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জুলাইযোদ্ধাকে মারধর করে বের করে দিলো বিএনপি