Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩৭, ২২ জুলাই ২০২৫

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, একদিনে ভর্তি ৪৪৪

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, একদিনে ভর্তি ৪৪৪
ছবি: সংগৃহীত

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানী ঢাকায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুলাই) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২২ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪৪ জন রোগী।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ অ্যান্ড ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ১২১ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৩২৩ জন। এদিকে, বরিশাল বিভাগে সর্বোচ্চ ১২৭ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ১৮ হাজার ২৬ জন। তাদের মধ্যে ৫৮ দশমিক সাত শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক তিন শতাংশ নারী।

মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ জনে, যাদের মধ্যে ৫৩ দশমিক আট শতাংশ পুরুষ এবং ৪৬ দশমিক দুই শতাংশ নারী।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর অভিযান ও সচেতনতা বাড়ানো ছাড়া এ প্রবণতা ঠেকানো সম্ভব নয়। সিটি করপোরেশনের পাশাপাশি নাগরিকদেরও এ বিষয়ে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন তারা।

সবার দেশ/ এফও 
 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার