Sobar Desh | সবার দেশ সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ০১:০৯, ২৬ জুলাই ২০২৫

শ্যামনগরে বিএনপির ওয়ার্ড সম্মেলনে সংঘর্ষ, আহত ২ 

শ্যামনগরে বিএনপির ওয়ার্ড সম্মেলনে সংঘর্ষ, আহত ২ 
ছবি: সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগরে বিএনপির ওয়ার্ড পর্যায়ের সম্মেলনে জাল ভোট ও নেতৃত্ব দ্বন্দ্বকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শেখ লিয়াকত আলী ও এক কর্মী আহত হয়েছেন।

শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৫টার দিকে শ্যামনগর পৌরসভার নকিপুর এইচসি পাইলট বিদ্যালয় মাঠে এ সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, বিকেল ৪টার দিকে পৌরসভার নয়টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোটগ্রহণ শুরু হয়।

তবে ৮ নম্বর ওয়ার্ডের ভোটার তালিকায় ১০০ জন ‘জাল ভোটার’ যুক্ত করার অভিযোগ তোলেন শেখ লিয়াকত আলী। তিনি ভোট স্থগিতের দাবি করলে প্রতিপক্ষের কর্মীরা তা প্রত্যাখ্যান করেন। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়ে তা হাতাহাতিতে রূপ নেয়।

সংঘর্ষে আহত হন লিয়াকত আলী ও কর্মী আনোয়ার-উস-শাহাদাত মিঠু। তাদেরকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাকির হোসেন জানান, মিঠুর মাথায় গুরুতর আঘাত রয়েছে এবং তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

লিয়াকত আলী অভিযোগ করে বলেন, জাল ভোটের প্রতিবাদ করায় আমাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করে অপর পক্ষের নেতা ও শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, ভোটার সিরিয়াল ঠিক না থাকায় সামান্য উত্তেজনা তৈরি হয়েছিলো, তবে জাল ভোটের কোনো ঘটনা ঘটেনি।

বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজকিন আহমেদ চিশতি জানান, ৮ নম্বর ওয়ার্ডে পুরোনো নেতৃত্ব দ্বন্দ্বের জেরে সংঘর্ষ হয়। ফলে ওই ওয়ার্ডের কাউন্সিল আপাতত স্থগিত করা হয়েছে।

শ্যামনগর থানার ওসি হুমায়ুন কবির বলেন, বিএনপির লিয়াকত ও ওয়াহেদ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, জাল ভোট নিয়ে বিরোধ থেকেই এ ঘটনা। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা